ভোলার বাণীর সম্পাদক ম-লীর সভাপতির দায়িত্ব নিলেন জাকির হোসেন মহিন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলার বাণীর সম্পাদক ম-লীর সভাপতির দায়িত্ব নিলেন জাকির হোসেন মহিন
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

দৈনিক ‘ভোলার বাণী’র সম্পাদক ম-লীর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন দক্ষিণাঞ্চলের বিশিষ্ট সমাজকর্মী, মানবাধিকার কর্মী এবং শিক্ষানুরাগী জাকির হোসেন মহিন। এরই মধ্য দিয়ে তিনি সাংবাদিকতার পেশায় আবারও যুক্ত হলেন। জাকির হোসেন মহিন গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের জীবনমান উন্নয়নে অবদান রেখে চলেছেন।

এর আগেও সাংবাদিকতার পেশায় কাজের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি ভোলার সাংবাদিক মহলে সততা, সাহস এবং ন্যায়নিষ্ঠ লেখনীর মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি ভোলা জেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে নেতৃবৃন্দ দিয়েছেন। পরবর্তীতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজসেবা ও শিক্ষা বিস্তারে মনোনিবেশ করলেও তার সাংবাদিকতার প্রতি ভালোবাসা কখনো কমেনি। বরিশাল বিভাগের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে তিনি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সমাজসেবা ও শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাকির হোসেন মহিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০:১৫:৪৫   ২৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
কেন্দ্রীয় ছাত্রদলের শুভেচ্ছা সভাপতি-সম্পাদকের সাথে ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত
ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা
ভোলায় ৭ দিন ধরে নিখোঁজ মিরাজ হাওলাদার, পরিবারে উৎকণ্ঠা
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ
জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন



আর্কাইভ