ভোলায় ১১দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফজলে রাব্বি, সন্ধান চায় পরিবার

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ১১দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফজলে রাব্বি, সন্ধান চায় পরিবার
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



---

আজকের ভোরা রিপোর্ট ॥

ভোলায় ১১দিন ধরে ফজলে রাব্বি (১৩) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ফজলে রাব্বি ভোলা পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উত্তর চরনোয়াবাদ এলাকার বাসিন্দা মো. আমিনুল ইসলাম গাজীর ছেলে ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ১৪ জুন সন্ধ্যায় ভোলার কাঁচা বাজারে যাওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ২২জুন ভোলা সদর মডেল থানায় নিখোঁজ ফজলে রাব্বির বাবা একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নম্বর-১১৬১, তারিখ-২২-০৬-২০২৫ইং।

ওই শিক্ষার্থীর বাবা আমিনুল ইসলাম জানান, গত ১৪ জুন সন্ধ্যায় তিনি ছেলে ফজলে রাব্বিকে ভোলা শহরের বাংলাস্কুল মোড় থেকে ৫০০টাকা দিয়ে বাজার করার জন্য কাঁচা বাজারে পাঠায়। এর পর থেকে ফজলে রাব্বির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এর পর থেকে গত ৮দিন শহরের বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় ছেলের সন্ধান পেতে ভোলা সদর মডেল থানা একটি সাধারণ ডায়েরী করেছেন। ছেলের সন্ধান পেতে সকলের সহযোগিতার পাশাপাশি তার সন্ধান পেলে ০১৮০৪৯৭৮৬৪৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ০:১৪:৫৮   ২৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা
সংরক্ষিত নারী আসনে ভোলায় জনগণের আস্থা খালেদা খানম
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক আজকের ভোলা এবং সত্যের পথে ৩৩ বছরের অগ্রযাত্রা
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ



আর্কাইভ