ভোলায় সফল খামারিদের পুরস্কার ও সনদ বিতরণ

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় সফল খামারিদের পুরস্কার ও সনদ বিতরণ
বুধবার, ২৫ জুন ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় সফল খামারিদের পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কৃষি ইউনিটের আওতায় জিজেইউএস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ এবং অতিরিক্ত উপ-পরিচালক আলী আজিম শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মুরাদ হোসেন চৌধুরী পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কৃষি ইউনিট প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং এর মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে অর্জিত সাফল্যের বিষয়ে আলোকপাত করেন। এরপর কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের জন্য ছয়জন সফল খামারিকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত খামারিরা হলেন কৃষি খাতে মো. ইউসুফ জলবায়ু অভিযোজনক্ষম প্রযুক্তির মাধ্যমে ফসল চাষে অবদান রাখেন, এবং মো. আলী আজগর ট্রাইকোকম্পোস্ট সার উৎপাদনে সাফল্য অর্জন করেন। মৎস্য খাতে মো. আশ্রাফউদ্দিন নার্সারি পোনা উৎপাদনের মাধ্যমে এবং মো. ইসমাইল রেডি-টু-ইট প্রদর্শনীর মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রাখেন। প্রাণিসম্পদ খাতে মো. আবু ওমায়ের লেয়ার মুরগি পালন এবং মো. জহির হাঁসের কৃত্রিম হ্যাচারি পরিচালনার মাধ্যমে সফলতা অর্জন করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খামারিরা অংশগ্রহণ করেন। এই আয়োজন স্থানীয় কৃষি উন্নয়নে খামারিদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কৃষি খাতে আরও উৎসাহ প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:২৯   ২২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা
চরফ্যাশনে হলুদিয়া সূর্যমুখীতে হাসছে কৃষকের মন
ভোলায় সর্বাধুনিক জিজেইউএস এগ্রো ফুড ফ্যাক্টরীর উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর
ভোলায় কৃষক বাজারের আয়োজন, স্থানীয় কৃষকের পণ্যে সরগরম মেলা
ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন
ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে
জ্বালানি সংকটে বন্ধ হওয়ার পথে ভোলার দুই প্রতিষ্ঠান
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
চরফ্যাশনে বিট রুট চাষে বেল্লালের বাজিমাত: উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত



আর্কাইভ