
স্টাফ রিপোর্টার ॥
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং পরিবার উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ভোলায় বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে প্রশিক্ষণার্থীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মাহামুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওসমান গনী, পরিবার উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর মহিউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. বেল্লাল নাফিজ, সংস্থাটির ম্যানেজমেন্ট অফিসার মেহেদী হাসান এবং লাইফ স্কিল অফিসার সাদ্দাম হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, এ ধরনের দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করে। তারা শেখা দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।
প্রশিক্ষণার্থীরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। গ্রাফিক্স ডিজাইনের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, “প্রশিক্ষণে অংশ নিয়ে আমি আত্মবিশ্বাস পেয়েছি। এখন আমি ঘরে বসেই অনলাইনে কাজ করার চেষ্টা করছি।”
সেলাই প্রশিক্ষণে অংশ নেওয়া ফাতেমা বেগম বলেন, “আমি আগে সেলাই জানতাম না, এখন নিজের ও পরিবারের কাপড় তৈরি করতে পারি। ভবিষ্যতে ছোট পরিসরে একটি টেইলার্স খোলার ইচ্ছে আছে। অ্যালুমিনিয়াম ফেব্রিকস ট্রেডের শিক্ষার্থীরা বলেন, “এই প্রশিক্ষণ আমাকে হাতে-কলমে কাজ শেখার সুযোগ দিয়েছে। এখন আশপাশের বাসাবাড়িতে অ্যালুমিনিয়াম ফেব্রিকস এর কাজ করে আত্মনির্ভরশীল হতে পারবো।
অনুষ্ঠান শেষে পরিবার উন্নয়ন সংস্থার কোর্স কো- অর্ডিনেটর জনাব মহিউদ্দিন বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হবে। আমাদের সংস্থা পিকেএসএফ এর সহযোগিতায় আত্মনির্ভরশীল কর্মক্ষেত্রে তৈরীতে সবসময় কাজ করে যাবে। এছাড়া ভোলার আর্থসামাজিক উন্নয়নে পরিবার উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে।
পিকেএসএফের রেইজ প্রকল্পের এই প্রশিক্ষণ সেশনে ভোলার বিভিন্ন উপজেলা থেকে ১৪টি কারিগরি ট্রেডে দীর্ঘ ৬ মাস ব্যাপী শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে সফলতার সাথে স¤পূর্ণ করেছেন।
বাংলাদেশ সময়: ০:১৩:৪৭ ৪২৯ বার পঠিত