এক আইড় ১৮ হাজারে বিক্রি!

প্রচ্ছদ » অর্থনীতি » এক আইড় ১৮ হাজারে বিক্রি!
সোমবার, ২৩ জুন ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের এক আইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে ১৮ হাজার ৩৩০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরের দিকে মাছটি তুলাতুলি মৎস্যঘাট থেকে ওই ঘাটের আইড়ৎদার মো. জসিম ব্যাপারী কিনে নেন।

তুলাতুলি ঘাটের মাছ ব্যবসায়ী মো. ইউনুছ জানান, সোমবার সকালের দিকে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে আলাউদ্দিন মাঝির নেতৃত্বে একটি ট্রলারে মাছ শিকার করছিলেন কয়েকজন জেলে। তাদের জালে অন্যান্য মাছের সাথে বিশাল আকৃতির আইড় মাছটি উঠে আসে। পরে দুপুরের দিকে তুলাতুলি ঘাটে আলাউদ্দিন মাঝি মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। এরপর উন্মুক্ত নিলামে কয়েকজন আড়ৎদার ও ব্যাপারী অংশ নেন। এরমধ্যে সর্বোচ্চ ১৮ হাজার ৩৩০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন জসিম ব্যাপারী।

---

আড়তদার মো. জসিম ব্যাপারী জানান, এটি তিনি বরিশালের পাইকারি আড়তে ২০ থেকে ২২ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বিগত দিনে নিষিদ্ধ জাল ও মাছ শিকারের নিষেধাজ্ঞার অভিযান সফল হয়েছে। যার ফলে জেলেরা সুফল পাচ্ছেন। নদীতে বড় সাইজের আইড় ও ইলিশ মাছ পাচ্ছেন জেলেরা।

বাংলাদেশ সময়: ২১:০৯:২৪   ২৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা
উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের
ভোলার দুই অভয়াশ্রমে ইলিশ ধরায় দুই মাসের নিশেধাজ্ঞা, জীবিকা সংকটে উপকূলের জেলেরা
ভোলার গ্যাসক্ষেত্র থেকে ১০৭ এমএমসিএফডি গ্যাস সরবরাহে কার্যকর পদক্ষেপ জরুরি
ভোলায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগির মাংস বিক্রি শুরু
ভোলায় নলকূপ থেকে পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য
আগাম তরমুজে রঙিন স্বপ্ন দেখছে ভোলার কৃষকরা
ভোলার বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বিপাকে ভোক্তারা



আর্কাইভ