ভোলা সরকারি কলেজে সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলা সরকারি কলেজে সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
সোমবার, ২৩ জুন ২০২৫



---

আল আমিন ॥

ভোলা সরকারি কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আয়োজনে সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ এর বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ই জুন) সকাল ১১টায় কলেজের একটি হলরুমে সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল।

এসময় আয়োজক কমিটি সহযোগিতায় অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। বিজয়ীরা পুরষ্কার পেয়ে খুব খুশি এবং অনুপ্রাণিত হয়েছে।

---

ইতিহাস বিভাগের প্রভাষক হাসান আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ঊর্মিলা খালেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান মো. মাহবুব আলমসহ কলেজে বিভিন্ন বিভাগের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০৮:০০   ১৭০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
কেন্দ্রীয় ছাত্রদলের শুভেচ্ছা সভাপতি-সম্পাদকের সাথে ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত
ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা
ভোলায় ৭ দিন ধরে নিখোঁজ মিরাজ হাওলাদার, পরিবারে উৎকণ্ঠা
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ
জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন



আর্কাইভ