ভোলায় কাব কার্ণিভাল অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় কাব কার্ণিভাল অনুষ্ঠিত
সোমবার, ২৩ জুন ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশের স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দেশব্যাপী সকল উপজেলায় কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। স্ব-স্ব উপজেলায় ২৩জুন (সোমবার) একযোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১.৩০ মিনিটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুছ।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ভোলা সদর উপজেলার কাব কার্ণিভাল উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল অঞ্চলের মনিটরিং টিমের সদস্য পারভিন আক্তার এলটি, বরিশাল অঞ্চলের উপকমিশনার এবং মনিটরিং টিমের সদস্য মোঃ মনিরুল ইসলাম এএলটি, মনিটরিং টিমের সদস্য সেলিনা আক্তার উডব্যজার, ও নাহিদ মোর্শেদা মিশু এএলটি। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউট সম্পাদক হাসাম মিজানুর রহমান মিঠু, জেলা স্কাউট কমিশনার আবু তাহের। সদর সম্পাদক মেহেদী হাসান, কমিশনার মোঃ সিদ্দিক কোষাধ্যক্ষ একে এম মুসা কালিমুল্লাহ, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান, কাব লিডার ও স্কাউট লিডারসহ স্কাউট কর্মকর্তা শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ দিনব্যাপী প্রোগ্রামে অংশ নেয়।

---

সকাল সাড়ে আটটায় রেজিস্ট্রেশনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাবৃত্ত আকারে দাড়িয়ে গ্রান্ড ইয়েল দেয়। জাতীয সংগীত, প্রার্থনা সংগীত, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাব কার্নিভালের শুভ সূচনা ঘটে।

এরপর কয়েকটি স্টেশনে ভাগ করে স্টেশন মাস্টারের পরিচালনায় কিছু খেলার আযোজন করা হয়।

তীর নিক্ষেপ, বালতিতে বল নিক্ষেপ, মাছ শিকার রিং ছোড়া প্রভৃতি খেলা নির্ধারিত ছিলো। একজন রাজা ও তার মন্ত্রী পরিষদ ষ্টেশন গুলো পরিদর্শন করেন।

দুপুরে খাবার ও নামাজ বিরতির পর নির্ধারিত তা-বুজলসার আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কার ও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রতি উপজেলায় কমপক্ষে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১:০৬:৫৪   ৩৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষের সংবর্ধনা
নতুন অধ্যক্ষকে সংবর্ধনা দিলো লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা
ফ্যামিলি কার্ডের সঠিক বাস্তবায়নে ভোলায় প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা!
ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
ভোলায় ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন
অনিশ্চয়তা ও উত্তেজনার রেশ একই দিনে ছাত্রদলের কর্মসূচি থাকায় শিবিরের অনুমতি প্রত্যাহার
যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সম্মাননা প্রদান
প্রয়াত প্রকৌশলী আব্দুর রহিমের স্মরণ সভা অনুষ্ঠিত
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ



আর্কাইভ