জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন

প্রচ্ছদ » জেলা » জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন
রবিবার, ২২ জুন ২০২৫



---

স্টাফ রিপোর্টার।।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে ভোলার সকল জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
বক্তারা এ সময় বলেন, বৈষম্যমূলক সমাজব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য। তাই যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণা করতে হবে। একই সাথে ওই সময়ে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার সবকিছুর বিচার করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় বক্তব্য রাখেন, ভোলা জুলাই যোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ তুষার, যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াসিন, জুলাই যোদ্ধা সংসদ দৌলতখান উপজেলার প্রতিনিধি মোঃরবিন হোসেন, জুলাই যোদ্ধা সংসদ চরফ্যাশন উপজেলার প্রতিনিধি মোঃ খায়রুলসহ আরো উপস্থিত ছিলেন শহীদ তারেক,রাসেল, মনির, হাবিব, রাকিব, এর পরিবারের সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, আহত যোদ্ধা, আবুল খায়ের, ইসমাঈল, বায়জিদ বাদশা, আল আমিন, রবিন, আব্দুর রহিম, ফাহিমসহ আহত ও নিহত পরিবারের সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৪৮   ৩৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জুলাই শহীদ দিবস পালিত
ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট-লঞ্চঘাটসহ শহর রক্ষা বাঁধ
ভোলায় বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের বীজতলা, কৃষকদের মাথায় হাত
সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে গিফট বক্স বিতরণ
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলায় ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ভোলার জলসীমায় ইলিশ কমছে, বাড়ছে শঙ্কা ইলিশ আহরণ বাড়লেও উৎপাদনে বিপর্যয়
ভোলার ক্লিনিক-ডায়াগনস্টিকে বাড়ছে নবজাতক ও প্রসূতি মৃত্যুর মিছিল



আর্কাইভ