শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

প্রচ্ছদ » লালমোহন » শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের
রবিবার, ২২ জুন ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় মুরগির খামারের শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মো. নূরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ নূরুল ইসলাম ওই এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা।

বৃদ্ধের ছেলে মো. জসিম বলেন, শনিবার ভোরে বিলে জাল দিয়ে মাছ ধরতে যান বাবা। এর কিছুক্ষণ পর আমি ঘর থেকে বের হয়ে দেখি প্রতিবেশী ইফানের মুরগির খামারের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মাটিতে পড়ে আছেন বাবা। এমন দৃশ্য দেখে আমি ডাকচিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে এলে খামার মালিক ইফান বিদ্যুতের লাইন বন্ধ করে তার সরিয়ে ফেলেন। ইফান নামে ওই ব্যক্তি শিয়াল থেকে তার মুরগি রক্ষা করতে খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে রেখেছিলেন। এই তার সরাতে তাকে বহুবার বলা হয়েছে, তবুও তিনি তার সরাননি। ইফানের অবহেলার কারণেই আমার বাবার মৃত্যু হয়েছে।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১:০৩:০৩   ২৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে লালমোহনে ‘ফারিয়া’র মানববন্ধন
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
লালমোহনে শাশুড়ীকে মারধরের অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে
লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
প্রশাসনিক ভবনের কক্ষ দখল করে বাসভবন বানিয়ে বিভিন্ন অনিময় করে যাচ্ছেন অধ্যক্ষ ইকবাল
অভিযোগকারীর অস্তিত্ব নেই, আছে অপপ্রচার লালমোহনে মসজিদ কমিটির সংবাদ সম্মেলন
শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস পালিত
লালমোহনে পিকআপ- অটোরিকশা সংঘর্ষে আহত ৬, আশঙ্কাজনক ২
লালমোহনে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
লালমোহনে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানি বিতরণ



আর্কাইভ