
স্টাফ রিপোর্টার।।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি সড়ক চরকালি থেকে শেরেবাংলা গ্রাম পর্যন্ত রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার হয় এলাকাবাসীর। সেই সড়কটি জামাতে ইসলামির উদ্যোগে সংস্কার করতে দেখা গেছে৷ শুক্রবার (২০শে জুন) সকাল থেকে দুপুর পযর্ন্ত প্রায় ২০জনের একটি টিম কাজ করে সড়কটি চলাচল উপযোগী করে তোলে৷ উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন জামায়াত ইউনিট কর্তৃক ফান্ড ক্রিয়েট করে নিজস্ব অর্থায়নে এ সংস্কার কাজ সম্পন্ন করেছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারণে যান চলাচল এবং জনসাধারণের চলাফেরায় চরম ভোগান্তি হচ্ছিল। বর্ষা মৌসুমে কাদার কারণে চলাচল অনুপযোগী হওয়ায় শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে ভোগান্তির শিকার হতে হতো। জামায়াত নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাশ্রম সহ রাস্তার সংস্কার কাজ করায় বর্তমান যাতায়াতে তেমন সমস্যা হচ্ছে না। জামায়াতের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
সংস্কার কাজে ভেদুরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসনাইন ও সেক্রেটারি মেসবাহ উদ্দিন ফিরোজসহ নেতাকর্মীরা সশ্রমে এই সংস্কার কাজে অংশগ্রহণ করে। এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে মাওলানা হাসনাইন আহমেদ বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, মানুষের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে মানুষের উপকার করে জনসেবামূলক কাজ করে” তাই “জনসেবামূলক কাজ করা আমাদের আদর্শিক ও নৈতিক দায়িত্ব। জামাতের প্রতিটি কর্মী দেশ ও জাতির কল্যাণে সমাজসেবার কাজে সর্বদা সশস্ত্র থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন জনসেবা ও জাতির কল্যাণে রাষ্ট্রের উন্নয়নে আমাদের এই জাতীয় উদ্যোগ ও কাজ অব্যাহত থাকবে। এই উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০১:৫৮ ২৬৪ বার পঠিত