এক ইলিশের দাম ৬,৪৮০ টাকা

প্রচ্ছদ » অর্থনীতি » এক ইলিশের দাম ৬,৪৮০ টাকা
শুক্রবার, ২০ জুন ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

মেঘনায় জেলের জালে ধরা পড়ল রাজা ইলিশ। ওই ইলিশের ওজন ২ কেজি ৭০ গ্রাম; যা ৬ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি মাছঘাটে ওই ইলিশটি স্থানীয় মাছ ব্যবসায়ীদের উপস্থিতিতে ডাকে (নিলাম) তোলা হয়। সেখানে সর্বোচ্চ ডাকে কিনে নেন ওই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন।

আড়তদার মো. কামাল হোসেন জানান, বৃহ¯পতিবার দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মাঝির জালে ধরা পড়ে রাজা ইলিশটি। ভোলা সদরের ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মাঝামাঝি মেঘনা নদীতে ধরা পড়ে ইলিশটি। যার ওজন ২ কেজি ৭০ গ্রাম। পরে দুপুর ২টার দিকে জেলে তছির মাঝি তুলাতুলি মাছঘাটে মাছটি নিয়ে আসেন। এরপর ডাকের (নিলাম) মাধ্যমে ইলিশটি আমি সর্ব্বোচ ডাকে কিনে নেই। এ সময় কয়েকজন আড়তদার ও মৎস্য ব্যবসায়ী ছিলেন কিন্তু তাদের চেয়ে বেশি দাম বলায় আমি জিতে যাই।

তিন আরও জানান, ঘাটে দেড় হাজার থেকে ডাক শুরু হয় এরপর বাড়তে বাড়তে ৬ হাজার ৪৮০ টাকায় শেষ হয়। এই মাছটি বরিশাল আড়তে সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলেও দাবি করেন তিন। এছাড়া ২ কেজি ওজনের বেশি ইলিশ মাছকে রাজা ইলিশ বলে জানান তিন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বিগত কয়েক দিনে ইলিশ ধরার নিষেধাজ্ঞা ও নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংসের অভিযান অব্যাহত থাকায় নদীতে এখন বড় বড় ইলিশ পাচ্ছেন জেলেরা। এছাড়া আগামীতেও তারা সব ধরনের অভিযান সফলভাবে স¤পূর্ণ করবে। এতে আরও বড় সাইজের ইলিশ জেলেদের জালে ধরা পড়বে বলেও দাবি করেন তিন।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৪১   ২৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা
মনপুরার মেঘনায় জেলের জালে ২৫ কেজির কোড়াল, ৩৪হাজার টাকায় বিক্রি
ভোলায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশের দাম উঠেছে ১৩ হাজার টাকা
ভোলায় ৫০ হাজার কৃষকের ১৩ হাজার হেক্টর জমির আমন আবাদ হুমকির মুখে
ভোলা উপকূলের নদীতে ধরা পড়ছে বড় সাইজের ইলিশ, বিদেশে রপ্তানির প্রস্তুতি
মেঘনায় জেলের জালে রাজা ইলিশ, ১১ হাজার টাকায় বিক্রি
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
লোকসানের অজুহাতে লঞ্চ চলাচল বন্ধ: একসময়ের জমজমাট ‘ভোলা খেয়াঘাট’ এখন নিরব-নিস্তব্ধ



আর্কাইভ