মনপুরায় মেঘনায় নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজের ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় মেঘনায় নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজের ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার
শুক্রবার, ২০ জুন ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় মেঘনায় মাছ শিকার করে ঘাটে এসে নৌকা নোঙ্গর করার পর পড়ে গিয়ে নিখোঁজের ৬ (ছয়) ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে জেলের মরদেহ হস্তান্তর করে। শুক্রবার দুপুর ২টায় উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর সংলগ্ন মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে একইস্থানে সকাল ৮ টায় নোঙ্গর করা অবস্থায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন ওই জেলে।

নিহত জেলে মহিউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি ইসমাইল মাঝির নৌকার জেলে ও বাবুর্চির (রান্নার) দায়িত্বে ছিলেন।

নৌকার মাঝি ইসমাইল মাঝি জানান, সকাল ৮টায় মাছ শিকার করে আলমপুর সংলগ্ন ঘাটে নৌকা নোঙ্গর করে রাখি। আমারা নেমে পড়ি। একপর্যায়ে নিহত জেলে মহিউদ্দিন নৌকা থেকে নামার সময় পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে দুপুর ২ টায় একইস্থানে লাশ ভেসে উঠে। পরে পুলিশ এসে আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, আইনিপ্রক্রিয়া শেষে জেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১২:১২   ৩৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
মনপুরায় রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা
মনপুরায় ইয়াবাসহ এক মাদককারবারি আটক
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক
মনপুরায় গোয়ালঘরে বজ্রপাত পড়ে দিনমজুর আহত
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষের বাড়ির কাজ না করায় চাকুরীচ্যুত হন তৃতীয় শ্রেণি কর্মচারী সেলিম
মনপুরার মেঘনায় জেলের জালে ২৫ কেজির কোড়াল, ৩৪হাজার টাকায় বিক্রি
জোয়ারের স্রোতে ভাঙছে মনপুরার কলাতলির সড়ক, হুমকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান



আর্কাইভ