মনপুরার মেঘনা থেকে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » মনপুরার মেঘনা থেকে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টায় উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিন মফিজ মাষ্টার বাড়ীর রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টায় স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে দুপুর ২টায় মির্জাখালু নৌ-পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে মনপুরা থানা পুলিশ। তবে লাশটি শনাক্ত করতে পারেনি পুলিশ।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, লাশটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০:০৩:৪৩   ২৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩
দৌলতখানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



আর্কাইভ