
মোঃ বেল্লাল নাফিজ।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের দক্ষিণ মাথায় ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার (১৬ জুন) বিকালের দিকে গাড়ির চাকার বাতাস ভরার সময় হঠাৎ চাকা ব্লাস্ট হয়ে মিজান (৩৮) নামের এক যুবকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাকার মধ্যে অতিরিক্ত হাওয়া ভরার সময় হঠাৎ বিকট শব্দে চাকা বিস্ফোরিত হয়। চাকার বিস্ফোরণের তীব্রতায় লোকটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এইঘটনার পর বাজার এলাকায় ও গ্যারেজগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত ব্যক্তি লালমোহন উপজেলার কালমা ১নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সিরাজুল শিকদারের ছেলে।
ওই এলাকার থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে। এখন অবধি মরদেহ নিয়ে পুলিশ ঘটনা স্থলে রয়েছে৷
বাংলাদেশ সময়: ২১:২১:৫৩ ২৬১ বার পঠিত