ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে চুক্তি করলে জনগণ প্রত্যাখ্যান করবে: ফয়জুল করীম

প্রচ্ছদ » জেলা » ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে চুক্তি করলে জনগণ প্রত্যাখ্যান করবে: ফয়জুল করীম
সোমবার, ১৬ জুন ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ইসলামী আন্দোলন বাংলাদেশর সিনিয়র নায়েব আমির মুফিত সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ খুন, ধর্ষণ, জুলুম ও ভোট ডাকাতি করেছে। এজন্যই মানুষ তাদের থেকে মুক্তির জন্য আন্দোলন করেছে। তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে সন্ধি করবে, চুক্তি করবে; দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। রোববার (১৫ জুন) সন্ধ্যায় ভোলার বাংলাবাজার চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়জুল করীম।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যে দলে চাঁদাবাজ আছে, খুনি আছে, ধর্ষক আছে, যারা অবৈধ সম্পদের মালিক, যে দলে দুর্নীতিবাজ আছে তাদের জনগণ ভোট দেবে না। ওই দল কেউ করবেন না। ওদের বাংলাদেশ থেকে উৎখাত করবে জনগণ।

---

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপিত মাস্টার হাবিবুর রহমানের সভাপিতত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের সহকারী সেক্রেটারি এম ওবায়েদুর রহমান, জেলার উত্তর শাখার সভাপতি আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৭   ২১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল ॥ শোক



আর্কাইভ