ভোলায় ক্ষুদে বিজ্ঞানীদের আয়োজন করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ক্ষুদে বিজ্ঞানীদের আয়োজন করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ
সোমবার, ১৬ জুন ২০২৫



স্টাফ রিপোর্টার ॥

ভোলায় করোনা প্রতিরোধে ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে শনিবার ড্রিমল্যান্ড শিশু পার্কে দর্শনার্থীসহ অংশ গ্রহণকারীদের মধ্যে মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজ কর্মসূচি পালন করেছে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদ।

৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। কার্যাক্রমের উদ্বোধন ও কর্মকান্ডে অংশ নেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।বিশেষ অতিথি প্রাক্তন অধ্যক্ষ খালেদা খানম, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরী, অধ্যক্ষ হারুন অর রশিদ, উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, চরপাঙ্গাসিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আমির হোসেনসহ অতিথিরা। অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল, ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি করা বিজ্ঞান প্রজেক্ট এর প্রদর্শনী। অতিথিসহ দর্শনাথীরা প্রজেক্টগুলো ঘুরে দেখেন। দুপুর থেকেই উৎসবমুখর হয়ে ওঠে ক্ষুদে বিজ্ঞানীদের মিলন মেলা। মেলার সার্বিক দায়িত্ব পালন করেন, সংগঠনের যুগ্ম সদস্য সচিব প্রধান শিক্ষক নাহিদ মোর্শেদা, সংগঠনের অর্থ সম্পাদক পু®েপন্দু মজুমদার, যুগ্ম উন্নয়ন সচিব গোপাল ঘোষ, নির্বাহী সদস্য মাকসুদুর রহমান, দপ্তর সচিব মোঃ রিয়াদ।

অনুষ্ঠানে শুরুতে সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি তুলে ধরেন সঞ্চালক স্কুল শিক্ষক গৌতম গোলদার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কলেজ শিক্ষক ও সাংবাদিক অমিতাভ অপু, প্রতিবেদন তুলে ধরেন সদস্য সচিব স্কুল প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন। কার্যক্রমের উপর ও বিজ্ঞানের অগ্রগতির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫:২৮:২৯   ২৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ