ভোলায় সাংবাদিক জাকিরকে হত্যার হুমকি, ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় সাংবাদিক জাকিরকে হত্যার হুমকি, ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত
শুক্রবার, ১৩ জুন ২০২৫



---ষ্টাফ রিপোর্টার॥

ভোলায় ছাত্রদল ক্যাডার টোকাই রাকিব কর্তৃক ডিবিসি টিভির ভোলা প্রতিনিধি সাংবাদিক এইচএম জাকিরকে হত্যার হুমকির ঘটনা ও ছাত্রদলের মিছিল থেকে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানসহ গণমাধ্যম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের ঘটনায় শুক্রবার (১৩ জুন) ভোলা প্রেসক্লাবে সাংবাদিকরা প্রতিবাদ সভায় মিলিত হন। এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সাংবাদিক জাকির’কে হুমকিদাতা ছাত্রদল ক্যাডার “টোকাই রাকিবকে’ অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছন। প্রতিবাদ সভায় সর্ব সম্মতিক্রমে উক্ত ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ভোলা জেলা ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ জুন) ছাত্রদলের আভ্যন্তরীন দ্বন্দ্বের সূত্রধরে ছাত্রদল কর্মীরা ভোলা প্রেসক্লাবের সামনে এসে সাংবাদিকদের টার্গেট করে কুরুচিপূর্ণ শ্লোগান দিয়েছিল।

এ ঘটনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক উমর ফারুক, দুদকের পিপি অ্যাডভোকেট শাহাদাত শাহীন, মাকসুদুর রহমান, আল-আমিন শাহরিয়ার, ইউনুছ শরীফ, মিজানুর রহমান, শিমুল চৌধুরী, জসিম রানা, মেজবাহ উদ্দিন শিপু, এইচএম জাকির, এম হেলাল উদ্দিন, এ্যাড. মনিরুল ইসলাম, এইচএম নাহিদ, অনিক আহমেদ, ইকরামুল আলম, শাহীন কাদের ও ইয়ামিন হাওলাদার প্রমূখ।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫৮   ৫২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ



আর্কাইভ