ভোলায় প্রান-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রির জমি নিয়ে চাঁদাবাজি বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় প্রান-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রির জমি নিয়ে চাঁদাবাজি বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫



---স্টাফ রিপোর্টার।।

ভোলায় চাঁদাবাজি ও উন্নয়ন কাজে বাঁধা দেয়ার অভিযোগে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।

বুধবার (১১ জুন) সদরের ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় শত শত নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশী বিদেশী কোম্পানিগুলো বিনিয়োগ করলে বেকার সমস্যা দুর হওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন হবে। কিন্তু কোম্পনিগুলো জমি অধিগ্রহন করলে চাঁদাবাজি ও উন্নয়নে বাধ দেয় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন। প্রান আর এফএলের মত কোম্পানিও বিনিয়োগ করতে এলে বাধার স্বীকার জসিমের দ্বারা।

শুধু তাই নয়, ৫ আগষ্টের প্রেক্ষাপটের পর বহু নিরিহ পরিবারের কাছে চাদা তোলেন জসিম। এতে ক্ষুদ্ধ এলাকাকাসী ওকত্রিত হয়ে মানববন্ধন এবং বিক্ষোভ করেন। তবে বিশেষ অস্বীকার করে ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন বলেন,সোমবার রাতে ভেদুরিয়া লঞ্চ ঘাটে আমার বোনের মার্কেট দখল করে একটি চক্র দোকান ও মাদ্রাসা ভেঙ্গে দিয়ে দখল করে । প্রায় ৩০ থেকে ৪০ দোকান ঘর ভেঙে দেয়। আমি দেখতে গেছি। তখন স্থানীয় সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা চালায়। এখানে তারা সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের দোকান ভেঙে দিয়ে দখল করে। তখন পুলিশ উপস্থিত ছিলো। আমি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এড়িয়ে যায়। আজকে যে বিক্ষোভ করছে আমার বিরুদ্ধে এটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে। আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেও করার জন্য। আমি এর প্রতিবাদ জানাই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ পুরো ঘটনাটি তদন্ত করে দেখার জন্য অনুরোধ জানান।

আর জমির মালিক দাবি করা মন্নান দাবি করেন, প্রান-আরএফএল আমাদের কাছ থেকে কোন জমি কিনে নায়। যদি তারা কাগজ দেখাসে পারে তাহলে জমি স্বেচ্ছায় দিয়ে দিবো।

বাংলাদেশ সময়: ১:০৭:০৪   ৩৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ