ভোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রচ্ছদ » জলবায়ু » ভোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫



---এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।

মঙ্গলবার (১০ জুন) সকাল দশটায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার প্রেসক্লাবের সামনে শ্রমিক নেতা কামালউদ্দিন রায়হানের নেতৃত্বে টেকসই বেড়িবাঁধ ও সেনাবাহিনীর মাধ্যমে কাজ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভোলা জেলার সচেতন নাগরিক।

প্রধান দাবিগুলোর মধ্যে-ভোলা জেলার নদী তীরবর্তী এলাকায়সমুহ টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। বন্যা নিয়ন্ত্রণ ও কৃষিকাজে সহায়তার জন্য প্রয়োজনীয় সংখ্যক সুইচ গেট নির্মাণ। প্রবল নদী ভাঙ্গন প্রতিরোধে জরুরি ভিত্তিতে নদী ড্রেজিং ও সুরক্ষা বাঁধ নির্মাণ।

মানববন্ধনে ঢাকায় অবস্থানরত ভোলা জেলা ছাত্র ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন, এছাড়াও বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, ব্যবসায়ী, সমাজসেবকসহ সর্বস্তরের জনতা স্বত‍ঃস্ফূর্তভাবে অংশ নেয়।

মানববন্ধনে শ্রমিক নেতা ও ঢাকায় অবস্থানরত ভোলা জেলা ছাত্র ফোরামের উপদেষ্টা কামাল উদ্দিন রায়হান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা দ্বীপজেলা ভোলাবাসী স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও বৈষম্যের শিকার হচ্ছি, প্রতিবছরই কোন না কোন বন্যা বা জলোচ্ছ্বাস হলে আমাদের ভোলা থেকে চরফ্যাশন উপজেলা পর্যন্ত বেড়িবাঁধ বিলীন হয়ে যায়, না হয় বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে হাজার হাজার মানুষের জান মালের ক্ষয়ক্ষতির শিকার হন। এটা থেকে পরিত্রানের জন্যই প্রয়োজন টেকসই বেড়িবাঁধ আর সে কাজ হতে হবে সেনাবাহিনী দ্বারা, কারণ আমরা বিগত ৫৪ বছরে বহু সরকারকে দেখেছি কেউই কথা রাখেনি, সবাই লুটপাট বা নিজের আখের গোছাতেই ব্যস্ত ছিল, মানুষের জন্য কাজ করেনি।

ঢাকায় অবস্থানরত ভোলা জেলা ছাত্র ফোরামের আহবায়ক শাহীন বিন জাফর বলেন, বেড়িবাঁধ ভাঙনের ফলে এই দ্বীপজেলা ভোলা কত শত মানুষের ভিটেমাটি হারিয়েছে আল্লাহই ভালো জানে,

মেঘনার এই ভয়াল গ্রাসে কত মানুষকে করেছে নিঃস্ব ও অসহায়। আমরা টেকসই বেড়িবাঁধ ও সেনাবাহিনী হাতে কাজের বাস্তবায়ন চাই।

এছাড়াও বক্তব্য রাখেন, এই ফোরামের সদস্য সচিব গোলাম রাব্বানী মুছান্না ও সহকারী সেক্রেটারী, গাজীপুর অবস্থানরত ভোলা ফোরামের মেহেদী হাসান মিজী।

বক্তারা আরো বলেন, ভোলার মানুষ ৭০ বন্যা, ৭১ স্বাধীনতা সংগ্রামে এবং ২৪ শের আন্দোলনে সারাদেশের শহীদের শীর্ষে আছে ভোলা জেলার মানুষ তারপরও কেন আমরা ভোলাবাসী বৈষম্যের শিকার হচ্ছি প্রশ্ন রেখে গেলাম।

পরে মানববন্ধন শেষ করে বিশাল একটি মিছিল প্রেসক্লাস থেকে শুরু করে বোরহানউদ্দিন উত্তর মাথায় এসে মিছিলটি সম্পূর্ণ হয়।

পরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ০:৫৭:৫৫   ৫২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জলবায়ু’র আরও খবর


ভোলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত
মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
জলবায়ু বাস্তুচ্যুতি ও টেকসই পুনর্বাসনের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
চরফ্যাশনে দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন প্রকল্পের অবহিতকরণ সভা
বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন-২০২৫’ উদযাপন
ভোলায় বাড়ছে আবাদ, শূন্যের কোঠায় পতিত জমি
তজুমদ্দিনে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলা সক্ষমতা অর্জন বিষয়ে সচেতনতা সভা
মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে জলবায়ুকে রক্ষা করতে হবে: পুলিশ সুপার
ভোলায় দুই দিনব্যাপী জলবায়ু প্রযুক্তি প্রদর্শনী শুরু আজ
ভোলায় জলবায়ু-সহনশীল ও কিশোর-তরুণদের অন্তর্ভুক্তিমূলক এনডিসি বিষয়ক সেমিনার



আর্কাইভ