দৌলতখানে সহকারী এটর্নি জেনারেল ইব্রাহিম খলিলের উপর হামলা, আহত ১৫

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে সহকারী এটর্নি জেনারেল ইব্রাহিম খলিলের উপর হামলা, আহত ১৫
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫



---স্টাফ রিপোর্টার।।

ভোলার দৌলতখান উপজেলায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে প্রচারণার সময় সহকারী এটনি জেনারেল এডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের উপর হামলা চালানো হয়েছে। হামলায় ইব্রাহিম খলিলসহ তার ১৫ সহযোগি আহত হয়েছেন।

জানা যায়, মঙ্গলবার (১০ জুন) দুপুর ১টা ২০মিনিটের দিকে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী মাদরাসার সামনে বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেয়ার সময় লাঠিসোটা হাতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলার নেতৃত্বে ছিলেন সোহেল, শাওন এবং কুদ্দুস নামে তিন যুবদল নেতা, এমন অভিযোগ করেছেন এডভোকেট ইব্রাহিম খলিল।

এছাড়াও, হামলাকারীরা ইব্রাহিম খলিলের বহরে থাকা ৪টি মোটরসাইকেল এবং ৪টি মোবাইল সেট ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন তিনি। হামলায় ইব্রাহিম খলিলসহ তার ১৫ জন সহযোগি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হামলার পর ইব্রাহিম খলিল এবং আহতরা দ্রুত ঘটনাস্থল থেকে জেলা সদরের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ বিষয়ে ইব্রাহিম খলিল জানিয়েছেন, তিনি পুলিশকে অবগত করেছেন এবং শীঘ্রই মামলা দায়ের করবেন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে এবং ঘটনাস্থল থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

এদিকে, দৌলতখান উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ হামলার সাথে যুবদলের কোনো সদস্য জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে যাদের নাম বলা হয়েছে, তারা ছাত্রদল বা যুবদলের সদস্য নন।

এডভোকেট ইব্রাহিম খলিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-গণমাধ্যম সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৪৩:৫৬   ২২৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলা-ঢাকা রুটে লঞ্চে যাত্রীকে মারধরের ঘটনায় আটক-১
লালমোহনে গাছ কেটে ফেলার অভিযোগ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪
জমিজমা বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৫
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ



আর্কাইভ