তজুমদ্দিনে ঈদ পূনমিলনীর মাধ্যমে ভোলা-৩ আসনে জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে ঈদ পূনমিলনীর মাধ্যমে ভোলা-৩ আসনে জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু
মঙ্গলবার, ১০ জুন ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদ পূনমিলনীর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন। সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ভোলা-৩ আসনের আগামী নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির কেন্দ্রীয় সেক্রেটারী মুহা. নিজামুল হক নাঈমকে জামায়াতের শত শত নেতাকর্মিরা কুঞ্জেরহাট থেকে মটর সাইকেল বহরের মাধ্যমে তজুমদ্দিনে নিয়ে আসেন। পরে বিকাল ৫ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে তজুমদ্দিন উপজেলা জামায়াতের আমীর মাও. আব্দুর রবের সভাপতিত্বে ঈদ পূনমিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ভোলা জেলা জামায়াতের সেক্রেটারী মাও. কাজী হারুনুর রশিদ, প্রধান বক্তা ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামি সমর্থিত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম, বিশেষ অতিথি ভোলা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও. আক্তার উল্যাহ, মাও. মোঃ আব্বাছ উদ্দিন, লালমোহন উপজেলা জামায়াতের আমীর মাও. মোঃ আব্দুল হক, ভোলা জেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মোঃ জসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের আমির সফিকুল ইসলাম, সোনাপুর ইউপির আমির আঃ রহিম, শম্ভুপুর ইউপির আমীর মাও. আঃ বারি, চাঁচড়া ইউপির সভাপতি মাও. মো. নোমান, মলংচড়া ইউপির সভাপতি জাকির হোসেন শামিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন তজুমদ্দিন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার মোঃ মহিউদ্দিন। পরে ভোলা সংস্কৃতি কেন্দ্রের পরিচালনায় ও আব্দুল আজিজের নেতৃত্বে শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। এ সময় ভোলা জেলা জামায়াতের সেক্রেটারী মাও. কাজী হারুনুর রশিদ বলেন, আমাদের দল বাংলাদেশ জামায়াতে ইসলামি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির কেন্দ্রীয় সেক্রেটারী ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের প্রার্থী মুহা. নিজামুল হক নাঈমকে সমর্থন দিয়েছে। তাই আগামী নির্বাচনে আপনারা জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থীকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন বলে আমি বিশ^াস করি। শত জুলুম-নির্যাতনের পরেও যেহেতু জামায়াত ইসলামি স্ব-মহিমায় টিকে রয়েছে। জামায়াত সমর্থিত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির প্রার্থী হিসেবে ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামি ভোলা-৩ আসনে আমাকে সমর্থন দিয়েছে। আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে ভোলা-৩ আসন থেকে চাঁদাবাজ, লুটতরাজ, দখলবাজ, মাদক ও সন্ত্রাসী নির্মুলে কাজ করবো। তজুমদ্দিন-লালমোহন তথায় ভোলা-৩ আসনে হবে শান্তির জনপদ এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে পারি।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৫৩   ২৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


ভোলা-৩ আসনে নির্বাচনী প্রচারনায় জমে উঠছে নবীন প্রবীণের লড়াই
তজুমদ্দিনে নবম পে-স্কেলের দাবীতে স্বাস্থ্য কর্মীদের অবস্থান
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় আহত-১
ড. ইউনুসের গঠন করা এনসিপি একটি আসনও পাবে না: মেজর অব: হাফিজ
শেখ হাসিনার দুঃশাসনে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন: মেজর অব: হাফিজ
ভাতিজির জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো চাচার
তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ নিহত-১
তজুমদ্দিনে চরে কৃষকের উপর হামলা আহত-১৪
তজুমদ্দিনে পাউবো’র জিও ব্যাগের কাজের ভাগাভাগি নিয়ে সংঘর্ষ আহত-১০
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ আহত-১৫



আর্কাইভ