ভোলার ইলিশাঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল

প্রচ্ছদ » জেলা » ভোলার ইলিশাঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল
বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫



---

ইব্রাহিম আকতার আকাশ।।

আর মাত্র একদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে বাড়ি ফেরা ঘরমুখো মানুষের ঢল নেমেছে ভোলার ইলিশা লঞ্চঘাটগুলোতে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ইলিশা লঞ্চঘাটে আসা প্রতিটি লঞ্চে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।

মূলত, গতকাল সরকারি ছুটি ঘোষণা হওয়ার পর থেকেই এই ভিড় লক্ষ্য করা গেছে। ছুটির প্রথম দিনেই কর্মস্থল থেকে ঘরে ফিরতে শুরু করেছে বিভিন্ন জায়গায় কর্মরত দ্বীপ জেলা ভোলার মানুষ। তবে, স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি ও ধারণক্ষমতার অধিক যাত্রী বহন করতে দেখা গেছে।

সরেজমিন ভোলার ইলিশা লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভোলাগামী প্রতিটি লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাটে ভিড়ছে লঞ্চগুলো। এছাড়াও লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে যাত্রী বোঝাই করে একের পর এক সি-ট্রাক এসে ভিড়ছে। প্রতিটি সি-ট্রাকে ধারণক্ষমতার দুই থেকে তিনগুণ বেশি যাত্রী বহন করা হচ্ছে। চট্টগ্রাম, সিলেটসহ পূর্বাঞ্চলের যাত্রীরা মূলত এই রুটে যাতায়াত করেন।

এদিকে যাত্রীরা বলছেন, ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে এক প্রকার ঝুঁকি নিয়েই তারা ঢাকা থেকে ভোলায় আসছেন। একদিকে তীব্র গরম আর থেমে থেমে বৃষ্টি যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তারা। তবে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করলেও ভাড়া আদায়ে যাত্রীদের কোন অভিযোগ নেই।

---তবে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৈরী আবহাওয়ার মধ্যেও ঝুঁকিপূর্ণ ট্রলারে করে উত্তাল মেঘনায় যাত্রী পারাপার করতে দেখা গেছে। এছাড়াও ভোলা-লক্ষ্মীপুরের মজুচৌধুরীরের ঘাট থেকে নিষিদ্ধ ট্রলার ও স্পীডবোটে যাত্রী পরিবহন চলছে।

অবৈধ নৌ-যান চলাচল ঠেকাতে ও যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম ঘাটে মোতায়েন রয়েছে। এরমধ্যে কোস্টগার্ড, নৌ-পুলিশ, পুলিশ ও আনসার সদস্যসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটি) এর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪১   ২২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল ॥ শোক



আর্কাইভ