মনপুরা প্রতিনিধি।।
ভোলার মনপুরায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি স্বামী- স্ত্রীকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন মমতাজ ভিলা’র সামনে থেকে তাদেরকে আটক করে নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মোঃ জেবল হক এর ছেলে নাসিম (৩০) ও ১নং মনপুরা ইউনিয়নের মোঃ আবু তাহের এর মেয়ে তাসলিমা বেগম (২৮) । তারা সর্ম্পকে স্বামী-স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনী মনপুরা ক্যাম্পের লে: কমান্ডার মো: শাহরিয়ার বিন সেলিম।
তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানে নাসিম ও তাসলিমা নামে স্বামী-স্ত্রীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও ২০৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ২টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬ শত ১৫টাকা উদ্ধার করা হয়। আটকৃতদের মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, নৌ-বাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করে থানায় হস্তান্তর করে। আটককৃতদের বিরুদ্ধে মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২৩:০৫:৫৭ ১৮০ বার পঠিত