চরফ্যাশন-দশমিনা রুটে নতুন ফেরি, সুফল পাবে ১০ লাখ মানুষ

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশন-দশমিনা রুটে নতুন ফেরি, সুফল পাবে ১০ লাখ মানুষ
বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫



---

বিশেষ প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার ঘোষেরহাট থেকে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট নৌরুটে ফেরি চলাচল কার্যক্রমের সম্ভাব্যতা যাচাইকল্পে পদক্ষেপ নিয়েছে বিআইডব্লিউটিএ।

এ লক্ষ্যে সম্প্রতি বিআইডব্লিউটিএ থেকে সংশ্লিষ্ট (ভোলা, পটুয়াখালী ও বরিশাল) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রুটটি সরেজমিন পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কার্যালয়ের উচ্চপদস্থ একজন প্রশাসনিক কর্মকর্তা গত ৮ মে এ নির্দেশনাপত্র দিয়েছেন। পত্রে ১৫ কার্যদিবসের মধ্যে রুটটি পরিদর্শনপূর্বক মতামত দিতে বলা হয়েছে। বিআইডব্লিউটিএ বরিশাল অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ বিষয়ে এর আগে নৌ-পরিবহণ উপদেষ্টা, সিনিয়র সচিব ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বরাবরে লিখিত আবেদন করেছেন স্থানীয়রা।

চরফ্যাশনের ঘোষেরহাট ঘাটের যাত্রী সাংবাদিক শাহাজাদা বলেন, দক্ষিণাঞ্চলের লোকজনের জন্য ফেরি খুবই দরকার। উন্নত চিকিৎসার জন্য এখানের মানুষ জেলা সদর ভোলা কিংবা মূল ভূখ- বরিশালে আসা-যাওয়া করার ক্ষেত্রে জীবন ঝুঁকি নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ছোট ট্রলার ও ¯িপডবোটে প্রমত্তা তেঁতুলিয়া নদী পাড়ি দিতে হচ্ছে এই দুই উপজেলার লোকজনকে। ফেরিটি চালু হলে সহজ হবে মানুষের যোগাযোগ। উপকৃত হবে দুই উপজেলার লাখ লাখ মানুষ। সাশ্রয়ী হবে পণ্য পরিবহণ ব্যবস্থা। এসব বিবেচনায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ উল্লেখিত রুটে ফেরি চালু করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় এলাকাবাসী আশায় বুক বেঁধেছেন।

চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট লঞ্চঘাট ও পটুয়াখালীর জেলার দশমিনা উপজেলার হাজিরহাট লঞ্চঘাটের মধ্যে ফেরি চলাচলের দাবি এই দুই উপজেলার ১০ লাখ মানুষের। তারা মনে করেন চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট এবং দশমিনা উপজেলার হাজিরহাট এলাকাটি ভোলা সদর কিংবা বরিশাল সদর থেকে শতাধিক কিলোমিটারেরও বেশি দূরত্বে ও দুর্গম। যার কারণে এখানকার বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি আরও বলেন, এখানকার উৎপাদিত কৃষিপণ্য, আহরিত ইলিশ মাছসহ অন্যান্য মৎস্য সম্পদ কিংবা সাধারণ মানুষ পরিবহণ যথেষ্ট কষ্টসাধ্য, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ঘোষেরহাট-হাজিরহাট রুটে ফেরি চালু হলে পদ্মা সেতু হয়ে সহজে ঢাকা যাওযা সম্ভব হবে, যা যোগাযোগ ও ব্যবসায়িক কার্যক্রমে বড় পরিবর্তন আনবে।

চরফ্যাশন উপজেলা যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী বলেন, ঘোষেরহাট থেকে হাজিরহাট পর্যন্ত ফেরি সার্ভিস চালু করা দুই উপজেলার হাজার হাজার মানুষের প্রাণের দাবি। এটি বাস্তবায়নে বর্তমান সরকারের আন্তরিক পদক্ষেপ প্রত্যাশা করছি।

দশমিনা সরকারি আবদুর রশিদ ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক মো. আবু জাফর বলেন, এই ফেরি সার্ভিসটি চালু হলে ভোলা ও পটুয়াখালী জেলার পর¯পর সংযোগ স্থাপনে ভূমিকা রাখবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, চরফ্যাশনের ঘোষের হাট এবং দশমিনার হাজিরহাটের রুটে ফেরি চলাচল এখন সময়ের দাবি।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, ফেরির বিষয়ে সরকার সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে চিঠি দিয়েছে। আমরা এ নিয়ে কাজ করছি। ফেরি চালু হলে দুই অঞ্চলের যাত্রী পারাপারের পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহণে প্রত্যাশিত সাফল্য আসবে। এছাড়া বঙ্গোপসাগর থেকে আসা তেঁতুলিয়া নদী সব ঋতুতেই উত্তাল থাকে। তাই নিরাপদ ফেরি চলাচল নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বাংলাদেশ সময়: ১১:২৫:৩২   ৪৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
এক কলসি বিশুদ্ধ পানির জন্য পাড়ি দিতে হয় ১ ঘণ্টার পথ
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা
উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো
ইফতারের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ কর্মকর্তা
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
শশীভূষণে ইয়াবা বিক্রয়কালে মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেই বেড়িবাঁধ, পানির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন ১২ হাজার মানুষ
চরফ্যাশনে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত বিশেষ সভা



আর্কাইভ