লালমোহনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রচ্ছদ » খেলা » লালমোহনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় শহিদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ জুন) বিকেলে ভোলা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেলুন ও পায়রা উঁড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে ভোলা সদর উপজেলা ফুটবল একাদশ ও তজুমদ্দিন উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

লালমোহন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেক দলের সার্বিক সহযোগিতায় ও আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ।

এ সময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজী মোখতার হোসাইন, অর্থ বিষয়ক স¤পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, ভোলা জেলার সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:১৬:৫৩   ১৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্জেন্টিনা
ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক
চরফ্যাশনে জাতীয় সেরা ফুটবলার সিয়ামকে সংবর্ধনা দিল আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব
শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
মনপুরায় বসুন্ধরা শুভ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান দাসেরহাট ফুটবল একাদশ
আর্জেন্টিনা জেতায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক



আর্কাইভ