শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর জার্সি ও ট্রফি উন্মোচন

প্রচ্ছদ » খেলা » শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর জার্সি ও ট্রফি উন্মোচন
বুধবার, ৪ জুন ২০২৫



---

মোঃ বেল্লাল নাফিজ ॥

ভোলায় শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর জার্সি ও ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (৩ই জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার শহরস্থ হোটেল প্যাপিলনে জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ও আস্তা ইউনাইটেড ফাউন্ডেশনের সহযোগীতায় এ খেলার জার্সি ও ট্রফির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ভোলা জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ কামরুজ্জামান হিরা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, জেলা বিএনপির নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওদুদদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভোলার কৃতি সন্তান ভোলা জেলা স্বেচ্ছাসেবকদল নেতা শহীদ আব্দুর রহিম গণতন্ত্রের জন্য নিজের জীবন ত্যাগ করে গেছেন। আমরা তাকে আমাদের রাজনৈতিক কার্যক্রমে ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে তাকে স্মরণ করে রাখবো। শহীদ আব্দুর রহিম আমাদের মাঝে চির অমর হয়ে থাকবেন। তিনি ও জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পুরো দেশে এক বিশাল ¯িপ্রড তৈরী করে দিয়ে গেছেন। যার ফলশ্রুতিতে সারাদিন স্বৈরাচার আওয়ামী সরকার পতনের অন্যতম ভূমিকা রেখেছে।

শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ভোলার চারটি উপজেলা অংশগ্রহন করবে। বুধবার (৪ই জুন) লালমোহনে এ খেলা অনুষ্ঠিত হবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সকল উপজেলার খেলোয়াড়গন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ শে জুলাই ২০২২ সালে বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনার’ প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিলো। সেই কর্মসূচিতে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মো. আবদুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম নিহত হন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ স¤পাদক আল আমিন হাওলাদারসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১:০৯:৪৪   ২১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের কমিটি ঘোষণা
বাজারে উঠেছে অপুষ্ট তরমুজ, বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যা¤িপয়নশিপে ঝিনাইদহকে ৪৯ রানে হারিয়েছে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ভোলার দল ঘোষণা
মাঠের অতন্দ্র প্রহরী থেকে এবার ক্রীড়াঙ্গনের ‘ক্যাপ্টেন’ আমিনুল
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক
ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত



আর্কাইভ