
আল আমিন ॥
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২৭৩ জনকে জন প্রতি পঞ্চাশ হাজার টাকা হারে সর্বমোট ১ কোটি ৩৬ লক্ষ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৩রা জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা সমাজসেবা উপপরিচালক রজত শুভ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ভোলা ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান। উক্ত অনুদানের চেক গ্রহীতাদের হাতে তুলে দেন এবং তিনি সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জয়নাল আবেদীন, জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর সহকারী পরিচালক কাজী গোলাম কবির, মোঃ মিজান সালাউদ্দিনসহ অন্যান্য অংশীজন এ সময় উপস্থিত ছিলেন।
২৭৩ জন চেকগ্রহীতাদের মধ্যে ভোলা সদর উপজেলার ৭৮ জন, দৌলতখান উপজেলার ৩৭, বোরহানউদ্দিন উপজেলার ৪৫, তজুমদ্দিন উপজেলার ২০, লালমোহন উপজেলার ১৩, চরফ্যাশন উপজেলার ৫৪ এবং মনপুরা উপজেলার ২৬ জন রোগী।
সুবিধাভোগীদের মধ্যে ১৮৮ জন ক্যান্সারে আক্রান্ত, ১৭ জন কিডনী রোগে আক্রান্ত, ১০ জন লিভার সিরোসিস রোগী, ১৭ জন স্ট্রোকে প্যারালাইজডে আক্রান্ত, ২৪ জন জন্মগত হৃদরোগ এবং ১৭ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী।
জেলা সমাজসেবা উপপরিচালক জনাব রজত শুভ্র সরকার বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ২০২৪-২৫ অর্থবছরের ৩য় ও ৪র্থ কিস্তিতে ২৭৩ জনকে জন প্রতি ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা হারে সর্বমোট ১ কোটি ৩৬ লক্ষ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
ভোলা সদর উপজেলা ব্যতীত অন্যান্য উপজেলার আর্থিক সহায়তার চেক সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। এসময় রোগীদের উদ্দেশ্য তিনি বলেন, সমাজসেবা অধিদফতরের অন্যান্য সকল সেবার মত এ সেবাগুলোও বিনামূল্যে। সুতরাং কোন দালাল, প্রতারক বা অন্য কাউকে চেক প্রাপ্তির বিষয়ে কোনপ্রকার টাকা-পয়সা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
বাংলাদেশ সময়: ১:০৯:৩১ ৩২৬ বার পঠিত