ভোলায় তেলজাতীয় ফসল উৎপাদনে কৃষকদের অবদানের জন্য সম্মাননা প্রদান

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় তেলজাতীয় ফসল উৎপাদনে কৃষকদের অবদানের জন্য সম্মাননা প্রদান
বুধবার, ৪ জুন ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

তেলজাতীয় ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভোলার কৃষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সোমবার (৩ জুন ২০২৫) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষ খামারবাড়ির ভোলায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। এ ছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলী আজিম শরীফ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) এ. এফ. এম. শাহাবুদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ভোলার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশিদুল হাসান অনিক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, ভোলার সিনিয়র সহকারী পরিচালক মো. আবিদ হাসান, ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে স্থানীয় উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে তেলজাতীয় ফসল চাষে অংশ নিচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। সরকার কৃষকদের উৎসাহিত করতে এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, যা ভবিষ্যতে আরও কৃষকদের উৎপাদন বাড়াতে উৎসাহিত করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্তমানে সূর্যমুখী, সরিষা, তিলসহ বিভিন্ন তেলজাতীয় ফসলের উৎপাদনে কৃষকরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন। আধুনিক প্রযুক্তি ও সঠিক কৃষি পরামর্শের ফলে তারা ভালো ফলন পাচ্ছেন, যা স্থানীয়ভাবে ভোজ্যতেলের যোগান বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে প্রায় ২০০জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে সফল কৃষকদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এই উদ্যোগ কৃষকদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশাবাদী।

বাংলাদেশ সময়: ১:০৬:১৩   ১১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
তজুমদ্দিনে কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
অবৈধ ইটভাটার দহনে উজার হচ্ছে ম্যানগ্রোভ বাগান, সাবার হচ্ছে ফসলী জমি
ভোলায় জ্বালানী তেলের সংকট, বিপাকে ভোক্তারা
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাজারে উঠেছে অপুষ্ট তরমুজ, বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার
ভোলায় জাতীয় পাট দিবস উদযাপিত
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ



আর্কাইভ