দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে: ভোলায় নৌপরিবহন উপদেষ্টা

প্রচ্ছদ » জাতীয় » দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে: ভোলায় নৌপরিবহন উপদেষ্টা
রবিবার, ১ জুন ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

নৌ-পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে ফেরির সংকট রয়েছে, কিছু ফেরি পুরোনো হয়ে গেছে এবং এখনো আরিচা-দৌলতদিয়া রুটে চলছে। তারপরও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

উপদেষ্টা জানান, ভোলা-ঢাকা নৌরুটে ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘সরকারি ফেরি ইতোমধ্যে অনেক জায়গায় চালু করা হয়েছে। যেখানে যাত্রী পারাপারে সমস্যা রয়েছে, যেমন ‘মহেশখালী, সন্দ্বীপ-সেখানে ফেরি দেয়া হয়েছে। এখন কুতুবদিয়াও ফেরি চাচ্ছে। কিছু নতুন ফেরি চলতি বছরের শেষ দিকে দেশে এসে পৌঁছাবে, তখন পর্যায়ক্রমে বিভিন্ন রুটে সেগুলো চালু করা হবে।’

এর আগে উপদেষ্টা দুপুর ২টায় ইলিশা ফেরিঘাটে পৌঁছান এবং পরে চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া নৌ-ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ০:৫২:৩৬   ২৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেতারা
শীতে কাঁপছে গোটা দেশ
বাংলাদেশের কোয়ান্টাম-প্রুফ ডিজিটাল ভবিষ্যৎ অন্বেষণ করতে জাপানি নিরাপত্তা বিজ্ঞানীর সাথে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন
মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার
যতদূর চোখ যায় মানুষ আর মানুষ
মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল
‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য’



আর্কাইভ