কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচিভুক্ত মনপুরায় উপজেলা দিবস উদযাপন

প্রচ্ছদ » মনপুরা » কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচিভুক্ত মনপুরায় উপজেলা দিবস উদযাপন
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

কোস্ট ফাউন্ডেশন, সমৃদ্ধি কর্মসূচীর মাধ্যমে দ্বীপ উপজেলা মনপুরায় উপজেলা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী আফিসার লিখন বনিক দিবসের শুভ উদ্ভোধন ঘোষনা করেন। দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোরীদের ইনোভেটিব কাজে সকলের মনোয়োগ আকর্শনের জন্য স্টোলের মাধ্যমে উন্নয়ন মেলা প্রদর্শন করা হয়। মেলায় দেয়ালিখা, নকশীকাাঁথা, সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রম, গ্রামীণ পিঠাতৌরিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এরপর শিশু, কিশোর, কিশোরী, যুব ও প্রবীণদের স্বতস্ফুত অংশগ্রহণে উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ১৯টি আইটেমের উপর উপজেলা নির্বাহী আফিসার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সরকারি বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন, মো: ফজলুল হক কর্মসূচি সমন্বয়কারী।

---

উক্ত অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সকাল ১০.৩০ ঘটিকায় পবিত্র কোরআন তেলোয়াত পাঠের মাধ্যমে পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী জুনায়েত এরপর সকলের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কলাতলী সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, কৈশোর কার্যক্রমের সদস্য, উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের সদস্য, প্রবীণ কার্যক্রমের সদস্যসহ শিক্ষক, অভিভাবক, সাংবাদিকগণ, বিভিন্ন উন্নয়ন কর্মীগণসহ ও আমন্ত্রীত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন আব্দুল মতিন প্রধান শিক্ষক মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দয়াল হরী দাশ প্রধান শিক্ষক মাছুয়া খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন আবদুল সালাম স্বাস্থ্য কর্মকর্তা ও সাইদুর রহমান সহকারী সমন্বয়কারীসহ শিক্ষক ও স্বাস্থ্য পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:০৬:৫৩   ২৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
মনপুরায় ধানের শীষ প্রতিকের প্রার্থী যুবদল সম্পাদক নয়ন ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে
মনপুরা উপকূলে টমটম, নছিমন নিয়ে কেন্দ্র কেন্দ্রে ব্যালট পেপার ও মালামাল নিয়ে ছুটছে প্রিজাইডিং কর্মকর্তা
মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা
ভোলায় সাবমেরিন কেবল নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন নৌপরিবহন উপদেষ্টার
মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ



আর্কাইভ