পশ্চিম চর নুরুল আমিন লতিফয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রচ্ছদ » চরফ্যাশন » পশ্চিম চর নুরুল আমিন লতিফয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

হৃদ্যতাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দ্বীপজেলা ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ পশ্চিম চর নুরুল আমিন (লতিফিয়া) আলিম মাদ্রাসার ২০২৫ খ্রিস্টীয় সনের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষার আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৭ মে বুধবার বেলা ১১টায় মাদরাসার হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন। মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আওলাদ হোসেন রিপন। বক্তব্য রাখেন, মাদরাসার সহ-সুপার মাওলানা আবদুল্লাহ আল মামুন, সিনিয়র আরবি প্রভাষক মাওলানা জাহাঙ্গীর হোসাইন, সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা ওমর ফারুক, মাস্টার সরোয়ার আলম ও আবদুল আলী প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন, আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা এইচ এম সালিম, মাওলানা মোহাম্মদ জসীমউদ্দিন, বাংলা প্রভাষক মো. নুর উল্লাহ আরিফ, ইংরেজি প্রভাষক নাজিম উদ্দীন সোহাগ, গণিত বিষয়ের শিক্ষক তোহুরা খাতুন ও সহকারী শিক্ষক আলাউদ্দীন আলাল।

বিদায়ি শিক্ষার্থী মোসাম্মৎ রিতু বলেন, বিদায় সর্বদাই দীর্ঘশ্বাস ছেড়ে যায়, কেননা ভাব যেখানে প্রবল ভাষা সেখানে রুদ্ধ। আজকের এই সুন্দরতর বিদায়ের ক্ষণে ১২ বছরের প্রতিটা স্মৃতিই যেন হৃদয়ে করাঘাত করছে তবুও চলে যেতে হচ্ছে আমার চিরচেনা সবুজ বিচালীর আঙিনা ছেড়ে।

আরেক বিদায়ি শিক্ষার্থী রাকিব হাসান বলেন, জীবনের সব থেকে সেরা সময়গুলি কাটিয়েছি এই ভালবাসার ক্যাম্পাসে। ক্রিকেটের ২২ গজ পিচ, পুকুর ঘাটে বন্ধুদের সঙ্গে আড্ডা, বৃষ্টির দিনে ফুটবল খেলা, চায়ের কাপে আড্ডা, বন্ধুদের অনেক বেশি মিস করবো। যে বন্ধুরা সব সময় সুখে-দুঃখে পাশে ছিল। বন্ধুরা সবাই নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত হোক, ভালো থাকুক, এটাই চাওয়া। আকাশ ভেঙ্গে যখন ঝুম বৃষ্টি নামবে। তখন জানালা দিয়ে আকাশের পানে তাকিয়ে থেকে ক্যাম্পাসের সুন্দর মুহুর্ত ও স্মৃতিগুলি খুঁজে ফিরবো।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আওলাদ হোসেন রিপন বিদায়ি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের উপযুক্ত হিসেবে তৈরি করতে হবে। যাতে নতুন নতুন যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পার। শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে সভাপতি আরো বলেন, ছাত্র শিক্ষক স¤পর্ক উন্নয়ন করে শিক্ষার পরিবেশ বৃদ্ধি করে মাদরাসার সুনাম উত্তরোত্তর বৃদ্ধির করতে হবে।

অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন সিনিয়র আরবি শিক্ষক মাওলানা হারুন অর রশীদ।

বাংলাদেশ সময়: ১:০৫:৩৮   ৩৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
চরফ্যাশনে অবৈধ স্থাপনা অপসারণে আল্টিমেটাম
চরফ্যাশনে বিএনপি অফিসে ‘জয় বাংলা’ শ্লোগান!
চরফ্যাশনে ধর্ষণচেষ্টা, যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ
কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই: এমপি নুরুল ইসলাম নয়ন
জাল টানার সময় হঠাৎ বজ্রপাত, জেলের মৃত্যু
মাছ চুরি নিয়ে সংঘর্ষ, আহত কলেজছাত্রের মৃত্যু
চরফ্যাশনে মাদক কারবারিকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ
চরফ্যাসনে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ছাত্রদল নেতার নৃশংস হামলা: মামলা দায়ের
চরফ্যাশনে গৃহবধূ বকুল হত্যার দায়ে তিনজনের মৃত্যুদন্ড



আর্কাইভ