ভোলায় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে স্কুল ক্যাম্পেইন ও স্যানেটারী প্যাড বিতরন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে স্কুল ক্যাম্পেইন ও স্যানেটারী প্যাড বিতরন
বুধবার, ২৮ মে ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

‘নিরাপদ মাসিক ব্যবস্থাপনা আমার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে স্কুল ক্যা¤েপইন ও স্যানেটারী প্যাড বিতরন করা হয়। বুধবার (২৮ মে) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এসময় স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইনের আলোচনায় অংশ নেয় নারীপক্ষ অধিকার এখানে, এখনই প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক শবনম রুপা, ভেদুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রর পরিদর্শিকা (পিডব্লিউভি) জান্নাতুল ফেরদাউস।

---

এসময় উপস্থিত ছিলেন ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাদিস, তারুণ্যের কন্ঠস্বর ভোলা জেলা কমিটির সদস্য সাবরিনা আক্তার বর্ষা, রাবিতা বিনতে জামান, মো. জিহাদ, উম্মে তাবাচ্ছুম মায়েশা, হোসেন ফরহাদসহ আরো অনেকে।

এসময় স্কুল ক্যাম্পেইনে মেয়েদের মাসিক কি? কেন হয়?, মাসিককালীন পরিচর্যা, মাসিকের সময় ব্যবহৃ কাপড়/স্যানেটারী ন্যাপকিন ব্যবস্থাপনা বিষয় করণীয়, স্বাস্থ্যবিধি/হাইজিন, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন ও আয়রন টেবলেট খাওয়া নিয়ে আলোচনা করা হয়।

এসময় আলোচকরা বলেন, সামাজিক সংস্কারের কারণে মাসিক নিয়ে তেমন আলোচনা হয় না। মাসিক নিয়ে সচেতনতার অভাবে নারীদের প্রজনন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই মেয়েদের মাসিক নিয়ে লজ্জা না করে সবাইকে সচেতনতা হতে হবে।

বক্তারা আরও বলেন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বাড়লে কমবে লজ্জা ও সংকোচ, বাড়বে নারীর ক্ষমতায়ন। দেশের কিশোরী ও নারীদের বড় একটি অংশ এখনো স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা থেকে বঞ্চিত। এই অবস্থা বদলাতে দরকার পারিবারিক সচেতনতা, সঠিক স্বাস্থ্যশিক্ষা এবং সহজলভ্য স্যানিটারি পণ্যের প্রাপ্যতা। তারা আরও বলেন, এখনো অনেক পরিবারে মাসিক নিয়ে চুপচাপ থেকে মেয়েদের সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা চাই, মেয়েরা গর্বের সঙ্গে নিজের স্বাস্থ্য নিয়ে কথা বলুক।

---

পরে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাসিক কালীন স্বাস্থ্যসেবা বিষয়ক কুইজ ও স্যানিটারি প্যাড বিতরন, কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এর আগে দিবস উপলক্ষে ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামের লাল স্কুলের মাঠে “নীরবতা ভাঙ্গন “নামের এই নাটক পরিবেশন করা হয়। এছাড়াও শিল্পকলা অডিটোরিয়াম মাসিককালীন স্বাস্থ্যসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:১৮   ৩৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নৌবাহিনী প্রস্তুত: ভোলায় নৌ-প্রধান
ভোলায় আগামীতে আর কাউকে দস্যু হতে দিয়েন না: ব্যারিস্টার পার্থ
নামসর্বস্ব দলের ১৭ প্রার্থী, নানা প্রশ্ন
ভোট আসে, ভোট যায়: ভাগ্যের পরিবর্তন হয়না মানতাদের
ভোলার উন্নয়নের জন্য আমাকে কাজ করার সুযোগ দিন: ব্যারিস্টার পার্থ
ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
শান্তিপূর্ণ ভোটের আহ্বানে ভোলায় মুক্তিযোদ্ধাদের ট্রাক শোভাযাত্রা
ভোলায় ইশারা ভাষা দিবস পালিত
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪



আর্কাইভ