
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের অধীনস্থ উপজেলা শিক্ষা কমিটির সদস্য নির্বাচিত হলেন প্রধান শিক্ষক ক্যাটাগরি থেকে দুইজন একজন পুরুষ ও একজন মহিলা এবং সহকারী শিক্ষক থেকে একজন পুরুষ।
প্রধান শিক্ষকদের পুরুষ ক্যাটাগরি থেকে নির্বাচিত হলেন, ১২৮নং গুপ্তমুন্সী মুজাফফর আলী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সদর উপজেলার ১নং সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলার নির্বাহী সভাপতি মোঃ জামাল উদ্দিন বাহার, মহিলা ক্যাটাগরী প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষক নির্বাচিত হলেন ৩৯ নং নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সদর উপজেলার সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলার সহসভাপতি সাহিদা আক্তার সুমনা।
সহকারী শিক্ষক ক্যাটাগরি থেকে নির্বাচিত হলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভোলা জেলা কমিটির আহবায়ক ৬৮নং দঃ চন্দ্র প্রসাদ সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মোঃ মনিরুল ইসলাম।
নির্বাচিত শিক্ষা কমিটির সদস্য শিক্ষকগন ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষার কল্যাণে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করবেন বলে আশাবাদী।
নির্বাচিত শিক্ষকগন ভোলা সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সহযোগীতা ও দোয়া কামনা করছেন।
এবং শিক্ষকদের শিক্ষা কমিটির সদস্য নির্বাচিত করায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শুভাকাক্সক্ষীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ সময়: ২১:১৬:১৪ ২৪৯ বার পঠিত