তজুমদ্দিনে ভিজিএফের কার্ডধারী জেলেদের চাল না পাওয়ার অভিযোগ

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে ভিজিএফের কার্ডধারী জেলেদের চাল না পাওয়ার অভিযোগ
বুধবার, ২৮ মে ২০২৫



মোঃ জোবায়ের, তজুমদ্দিন ॥

ভোলার তজুমদ্দিন উপজেলায় ভিজিএফ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন প্রকৃত ২০০ কার্ডধারী জেলেরা। মঙ্গলবার তজুমদ্দিনের ৩নং চাঁদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাল দেওয়া শেষে চাল না পেয়ে জেলেরা দুপুর ০২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রধান করেন।

এ সময় তারা ‘প্রকৃত জেলে হয়েও চাল না পাওয়ার অভিযোগ তোলে বলেন প্রথম ধাপে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল গত মাসে বিতরনের সময় তারা কার্ডধারী জেলে হিসেবে সকাল নিয়মাবলীর মধ্যে থাকা সত্বেও বিগত দিনের বরাদ্দকৃত চাল পায়নি।কিন্তু দ্বিতীয় ধাপেও তারা চাল পাইনি।

সরকার প্রতিবছর জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে নিবন্ধিত মৎস্যজীবী পরিবারগুলোকে ভিজিএফ কর্মসূচির আওতায় দুই ধাপে মোট ১৬০ কেজি চাল (প্রতি ধাপে ৮০ কেজি) দিয়ে থাকে। কিন্তু এবারের তালিকা থেকে অনেক জেলে বাদ পড়ায় অসন্তোষ দেখা দিয়েছে।

জেলেরা বলেন, “গত বছর তারা এই চাল পেয়েছে। বৈধ মৎস্যজীবী কার্ডও রয়েছে তাদের। অথচ এবার নামই নেই তালিকায়।একই পরিবার একাধিক লোক চাল নিতে দেখতে পান তারা।

জেলেদের অভিযোগ, তালিকা তৈরিতে অনিয়ম ও রাজনৈতিক প্রভাব পড়েছে। তাদের দাবি, প্রকৃত জেলেদের বাদ দিয়ে সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ জানান জেলেদের লিখিত অভিযোগ পত্রটি উপজেলা মৎস্য অফিসে পাঠানো হয়েছে। মৎস্য কর্মকর্তা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবেন।

 তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনকে একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০:৪৬:৫৩   ৩৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


মায়ানমারে পাচারের সময় তজুমদ্দিনে ৮ টন ইউরিয়া সার জব্দ
মেঘনায় জেলের জালে রাজা ইলিশ, ১১ হাজার টাকায় বিক্রি
তজুমদ্দিনে চার যুবককে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ
তজুমদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
আজ জাতীয় মৎস্য সপ্তাহ: মেঘনা নদীতে ইলিশের আকাল, তজুমদ্দিনে অর্ধাহার-অনাহারে জেলে পরিবার
তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
তজুমদ্দিন হাসপাতালে প্রসূতির সাথে চরম অবহেলা: সাধারণ মানুষের মাঝে ক্ষোভ
তজুমদ্দিনে যুবদল নেতা শাহাজাহানের নামে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে চাঁদপুর কামিল মাদ্রাসায় নানা আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত
স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল



আর্কাইভ