ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউশনের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউশনের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন
বুধবার, ২৮ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

দেশের কৃষিবিদদের সর্ববৃহৎ সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর ভোলা জেলা শাখার অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার হলরুমে এক প্রাণবন্ত সভায় কণ্ঠভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মোঃ খাইরুল ইসলাম মল্লিক। সাধারণ স¤পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেবা রহমান কলেজের প্রভাষক মহিবুর রহমান বিপ্লব।

কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, ভোলা-এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবিদ হাসান।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থার সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু। চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা নির্বাচিত হয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে।

কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন মৎস্য বীজ উৎপাদন খামার, ভোলার খামার ব্যবস্থাপক এইচ.এম. জাকির হোসেন; বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ভোলা-এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান অনিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, বোরহানউদ্দিন উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মোসাঃ নাজনীন, ব্যাংক কর্মকর্তা মোঃ রিয়াজ, এফ.ডি.এ.-এর আজম এবং দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা।

উপস্থিত কৃষিবিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত এই অন্তর্বর্তীকালীন কমিটি আগামী দিনের কৃষি উন্নয়নে জেলার ভূমিকা আরও সুসংহত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ০:৪৬:৩৭   ৩০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস
দৌলতখানে জলবায়ু সহনশীল পেকিন হাঁস পালন প্রদর্শনীর উপকরণ বিতরণ
চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নৌকা তৈরি করে শত শত পরিবারের ভাগ্য বদল
ভোলার চরে ক্যাপসিকাম বিপ্লব, দেশে ৪ বছরে উৎপাদন বেড়ে ৩ গুণ
ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
মেঘনার চরে জোয়ার-ভাটার জীবনে বেঁচে থাকার সংগ্রাম



আর্কাইভ