ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
মঙ্গলবার, ২৭ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্বব্যাংকের অর্থায়নে রেইজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজন গুরু-শিষ্য এবং তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে একটি কমিউনিটি আউটরিচ সভা জিজেইউএস হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) হুমায়ুন কবীরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-পরিচালক আহসান উল্লাহ, উপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও জঅওঝঊ প্রকল্প সমন্বয়কারী মো. জাহিদুর রহমান, প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই জিন্নাহ, এবং তামান্না ফেরদৌস বক্তব্য রাখেন।

সভায় বক্তারা অংশগ্রহণকারীদের প্রকল্প-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। এ সময় তরুণ উদ্যোক্তা, ওস্তাদ এবং শিক্ষানবিশ নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের মতামত প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০:৩০:১০   ১৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লোনের টাকায় মাথা গুজার ঠাই পুড়ে ছাই



আর্কাইভ