
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে সোমবার (২৬ মে ২০২৫) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের অধীনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে।
মানসিক স্বাস্থ্য ক্যাম্পে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ার হোসেন চিকিৎসা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. মিঠুন ম-ল, সহকারী কারিগরি কর্মকর্তা ইমরান হোসেন এবং এমএসআই জাহিদ হাসান। ক্যাম্পে ৪৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং ১০ জনকে ওষুধ সহায়তা দেওয়া হয়।
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই উদ্যোগ মানসিক রোগ সম্পর্কিত কুসংস্কার দূর করতেও ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ০:২৯:১৯ ৩২৭ বার পঠিত