ভোলার বিশিষ্ট আলেম মাওলানা ওমর ফারুক আর নেই

প্রচ্ছদ » ইসলাম » ভোলার বিশিষ্ট আলেম মাওলানা ওমর ফারুক আর নেই
শুক্রবার, ২৩ মে ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

দ্বীপজেলা ভোলার বিশিষ্ট আলেম, হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।) বৃহস্পতিবার রাত দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার সকাল ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী।

তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে আলেম সমাজ ও দ্বীনদার শ্রেণির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মাওলানা ওমর ফারুক প্রায় ৪০ বছর ধরে নিজের প্রতিষ্ঠিত ভোলা দারুল উলুম আজিজিয়া মাদ্রাসায় মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে কুরআনের খেদমত করেছেন। অত্যন্ত মিষ্টভাষী ওয়ায়েজ ছিলেন। বুজুর্গ আলেম হিসেবেও তার পরিচিতি ছিল। দেশ-বিদেশে তার অসংখ্য ছাত্র ও শুভাকাক্সক্ষী রয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী দারুল উলূম হাটহাজারীর ফারেগ। তিনি হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর খাদেম ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৬:৫৩   ৫২৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ভোলায় ইফতার মাহফিল ও বদর দিবস পালিত
বিশিষ্টজনের সম্মানে মারকাযুত তালীম একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু



আর্কাইভ