শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি, কিছুক্ষণ পর ফাঁসিতে ঝুললেন গৃহবধূ

প্রচ্ছদ » অপরাধ » শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি, কিছুক্ষণ পর ফাঁসিতে ঝুললেন গৃহবধূ
শুক্রবার, ২৩ মে ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় মোসা. উম্মে হাবিবা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) সকাল ৯টায় পৌরসভার ১১নম্বর ওয়ার্ডের কাদের বকসি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ উম্মে হাবিবা ওই বাড়ির মো. শাকিলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্বামী-স্ত্রী একসঙ্গে খাবার খান। এরপর স্বামী শাকিল বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর শাশুড়ির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় গৃহবধূ হাবিবার। এর কিছু সময় পর ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ভেতরে উঁকি দিয়ে হাবিবাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান স্বজনেরা। পরে তারা ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গিয়ে পুলিশে খবর দেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৫:৫৬   ৩৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩
দৌলতখানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



আর্কাইভ