বরিশালের বাকেরগঞ্জে দিনব্যাপী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম সম্পন্ন

প্রচ্ছদ » বরিশাল » বরিশালের বাকেরগঞ্জে দিনব্যাপী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম সম্পন্ন
বুধবার, ২১ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া জে.এম. মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ব্যতিক্রমধর্মী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রম। আয়োজনে ছিল পটগান, নৃত্য, নাটক, কুইজ, বর্ণাঢ্য র‌্যালি, পুষ্টিকর খাবারের প্রদর্শনী এবং স্থানীয় উদ্যোক্তাদের পণ্য মেলা।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আরএমটিপি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই আয়োজন করে। সকালেই একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় বোয়ালিয়া বাজারের প্রধান সড়কে। অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। গেস্ট অফ অনার ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মো. শামসুদ্দোহা তৌহিদ, পুষ্টি বিশেষজ্ঞ কপিল কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহাগ এবং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আনসার তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান মোল্লাা। অনুষ্ঠান পরিচাালনা করেন পুষ্টিবিদ বাবুল আখতার।

মেলায় বিভিন্ন প্রকল্পের ১০ স্টল অংশ গ্রহন করে। অংশগ্রহণকারীরা জানান, পুষ্টি সম্পর্কে তারা অনেক মূল্যবান তথ্য পেয়েছেন, যা তাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করেন।

বাংলাদেশ সময়: ৭:০৬:৩৪   ২৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বরিশাল’র আরও খবর


শের-ই বাংলা মেডিকেল কলেজে সারথ্য-৫৭ ব্যাচের ‘প্রীতি ফুটবল ম্যাচ ও ফল উৎসব’ অনুষ্ঠিত
ভোলা-বরিশাল সেতু প্রকল্প নীতিগত অনুমোদন
ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলে শিল্পায়নের মহাপরিকল্পনা তৈরির ওপর গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর
আন্তর্জাতিক নারী দিবসে বক্তারা উপকূলীয় নারীদের টেকসই ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে
বরিশালে মানবাধিকার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবকদের নিয়ে কর্মশালা
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ভোলা ও বরগুনায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক
মা ইলিশ রক্ষা অভিযান সফল কতটা
নদীপথে বরিশাল থেকে ভোলা: ছোট ছোট গল্পে দক্ষিণের জীবন
উপকূলীয় এলাকায় মহিষের চারণভূমি ও উন্নয়নের সমস্যা ও সমাধান বিষয়ে বরিশালে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত



আর্কাইভ