ভোলায় হীড টেকনিক্যাল স্কুলের প্রশিক্ষনার্থীদের মধ্যে টুলস বিতরণ

প্রচ্ছদ » জেলা » ভোলায় হীড টেকনিক্যাল স্কুলের প্রশিক্ষনার্থীদের মধ্যে টুলস বিতরণ
শনিবার, ১৭ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

‘কারিগরি শিক্ষা নিলে, বিশ্ব জুড়ে কর্ম মিলে’ বাংলাদেশ সরকারের এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার,ভোলা থেকে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করলো বিভিন্ন জেলা থেকে আগত ৩০ জন প্রশিক্ষনার্থী।

ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল ট্রেডের ৩ মাসের শর্ট কোর্স ট্রেনিং শেষে স্বাবলম্বি করার লক্ষে কারিগরি জ্ঞান অর্জনকারী এসব যুবকদের মাঝে বিনা মূল্যে প্রয়োজনীয় টুলস বা যন্ত্রাংশ বিতরণ করলো হীড বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিত কোর্স সমাপনী ও টুলস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।

হীড বাংলাদেশের সহকারী পরিচালক উজ্জ্বল বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,”তোমরা হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আজ যে কারিগরি জ্ঞান আহরণ করে গেলে তা যদি সঠিক ভাবে কাজে লাগাতে পারো তাহলে তোমরাই শুধু সফল হবেনা বরং নিজেদের পরিবার ও দেশেকেও এগিয়ে নিতে পারবে। কেননা সারা বিশ্বে কারিগরি শিক্ষার এতটাই চাহিদা যে, দেশ-বিদেশে সব জায়গাতেই তোমাদের জন্য নিশ্চিত কর্মসংস্থান আছে’।

হীড বাংলাদেশ, ভোলা অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মারিও মুক্তি মন্ডলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া টুলস বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষানার্থীদের উদ্দেশ্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, হীড বাংলাদেশ, খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক রতন কুমার অধিকারী, অধ্যক্ষ কবির মাহামুদ, সাংবাদিক এ.সি.ডি.অর্জুন, পরিবার উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ জাকির হোসেন ও পিপিইপিপি-ইইউ প্রকল্প সমন্বয়কারী মোঃ নকিবুল ইসলাম।

---

হীড টেকনিক্যাল ইন্সস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী কবির মাহামুদ এর সার্বিক ব্যবস্থাপনা ও গণিত বিভাগের ইনস্ট্রাক্টর মোঃ নুরে আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে নিজেদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানার্জনের অভিজ্ঞতা ব্যক্ত করেন মটর সাইকেল মেকানিক প্রশিক্ষনার্থী শুভ সানা ও ইলেক্ট্রিক্যাল প্রশিক্ষনার্থী মোঃ রাব্বি।

অনুষ্ঠানের শেষ ভাগে ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইউ)” প্রকল্পের অর্থায়নে পরিচালিত কোর্স সমাপনকারী প্রত্যেকের হাতে প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি করে টুলস সেট (বিনামূল্য) ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

উল্লেখ্য হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোলা থেকে ইতি মধ্যে প্রায় ২৫০ জন সফলভাবে কারিগরি শিক্ষা গ্রহণ করেছে বলে জানান কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২২:০৯:১৫   ৫৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ