
স্টাফ রিপোর্টার ॥
সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডের ভোলা এলাকায় আবাসিক শ্রেণীতে গ্যাস প্রত্যাশী গ্রাহককে সিলিন্ডার বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসাবে যুক্ত হন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুন্দরবন গ্যাস কোম্পানীর লিমিটেডের প্রকৌশলী গৌতম চন্দ্র কুন্ডু, পুলিশ সুপার শরিফুল হক, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা জেলার সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আতাউর রহমান মমতাজী, সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়, ভোলাবাসীর দীর্ঘদিনর দাবির পরিপেক্ষিতে ভোলার বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার কথা থাকলেও প্রাথমিকভাবে সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডের ভোলা এলাকায় আবাসিক শ্রেণীতে গ্যাস প্রত্যাশী গ্রাহককে সিলিন্ডার বিতরন করা হবে। প্রাথমিক ভাবে ডিমান্টনোট জমা দেওয়া ও রাইজারের লাইন টানা এমন ৫৬৮ পরিবারকে গ্যাসের ১ টি করে সিলিন্ডার বিতরন করা হবে। যা গ্রাহক ৮২৫ টাকা ব্যাংকে সুন্দরবনের গ্যাস কোম্পানীর একাউন্টে জমা দিয়ে নিতে পারবেন। পরবর্তীতে পর্যায় ক্রমে অন্যান্য গ্রাহকে ভোলার এই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে দেওয়া হবে।
এদিকে ভোলার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে দেওয়ায় অসন্তুষ্ট হয়েছে ভোলাবাসী। তারা দাবি করছেন ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে টেনে সংযোগ দেওয়ার দাবি জানান।
ছাত্র-জনতার লাগাতার নানা কর্মসূচির পরিপেক্ষিতে সরকার সিলিন্ডারের মাধ্যমে গ্যাস দিতে সিদ্ধান্ত নেতে বাধ্য হয়।
১৯৯৪ সালে ভোলার বোরহানউদ্দিনে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কারের পর কেটে গেছে প্রায় ৩১ বছর। সবশেষ তালিকায় যুক্ত হয়েছে জেলার ইলিশা গ্যাসক্ষেত্র। এতো এতো গ্যাসের ভা-র থাকা সত্ত্বেও বরাবরই গ্যাস সুবিধা বঞ্চিত দক্ষিণ জনপদের মানুষেরা।
এসময় বক্তব্য রাখেন, বিএনপির যুন্ম আহবায়ক এনামুল হক, ভোলা থিয়েটারের সাধারন সম্পাদক তালহা তালুকদার বাঁধন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক শরীফ আহম্মেদ সাগর, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রাহিম ইসলাম, মেহিদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২২:০৫:২৫ ২৯৬ বার পঠিত