ভোলায় ঝড়োবৃষ্টি ও বজ্রপাতে ফসলের ক্ষতি

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় ঝড়োবৃষ্টি ও বজ্রপাতে ফসলের ক্ষতি
বুধবার, ১৪ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ঘুর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে জেলায় সকাল থেকে কয়েকদফা ঝড়োবৃষ্টি ও বজ্রপাত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে জেলার নিুাঞ্চল এলাকায় ফসলের উল্লেখযোগ্য ক্ষতির খবর মিলেছে।

নদী উত্তাল থাকায় মাছধরা নৌকা-ট্রলারগুলো তীরে ভিড়েছে। আবহাওয়া দপ্তর এতদাঞ্চলে ১ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সকালে কিছু দূরপাল্লার লঞ্চ বিভিন্ন নৌ-রুটে ছেড়ে গেলেও বাকী লঞ্চগুলো আপাতত চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বিচ্ছিন্নভাবে থেমে থেমে দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। আরো হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, আবহাওয়াজনিত যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

বাংলাদেশ সময়: ০:৪৯:০৬   ১৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ভোলায় কোরবানির হাট কাঁপাবে ‘জমিদার’
তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা
চরফ্যাশনে কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি
পানি নিষ্কাশনের অভাবে ২ কোটি টাকার ফসল নষ্ট: বাপ্তায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন
ভোলায় ইলিশের সরবরাহ বাড়লেও স্থানীয় বাজারে দাম চড়া
ভোলায় বৈশাখী ঝড়ে রবি শস্যের ব্যাপক ক্ষতি



আর্কাইভ