ভোলায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে মোকাবেলায় দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ প্রশিক্ষণ সম্পন্ন

প্রচ্ছদ » জলবায়ু » ভোলায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে মোকাবেলায় দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ প্রশিক্ষণ সম্পন্ন
বুধবার, ১৪ মে ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস) আয়োজিত দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার ১৩ মে ২০২৫ তারিখে জিজিইউএস হলরুমে সম্পন্ন হয়েছে। কর্মশালায় ঘর নির্মাণের স্থিতিস্থাপক মান, ডিজাইন এবং উপকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ-এর ব্যবস্থাপক কৃষিবিদ মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজিইউএস-এর পরিচালক এবং আরএইচএল প্রকল্পের ফোকাল পার্সন অ্যাডভোকেট বীথি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএইচএল প্রকল্পের সহকারী সমন্বয়কারী প্রকৌশলী ফরিদ মুনাফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর সহকারী পরিচালক ও আরএইচএল প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ আনিসুর রহমান টিপু।

প্রশিক্ষণে জিজেইউএস এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর প্রকৌশলী ও স্থানীয় নির্মাতাসহ মোট ২৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুর্যোগ সহনশীল ঘর নির্মাণের কৌশল, আধুনিক ডিজাইন এবং টেকসই উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় নির্মাতা ও প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি পাবে, যা দুর্যোগপ্রবণ এলাকায় টেকসই ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পিকেএসএফ এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে পরিচালিত আরএইচএল প্রকল্পের মাধ্যমে ভোলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ সহনশীল ঘর নির্মাণে সহায়তা করা হচ্ছে। এই উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা আশাবাদী।

বাংলাদেশ সময়: ০:৪৭:৩৫   ২১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জলবায়ু’র আরও খবর


দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
মনপুরায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত টেকসই বেড়ীবাঁধের বিভিন্ন স্থানে ধ্বস, আতংকে উপকূলের দেড় লাখ বাসিন্দা
উপকূলীয় অঞ্চলে জলবায়ুকেন্দ্রিক প্রকল্পে সরকারকে সহযোগিতা করবে গ্রিন ক্লাইমেট ফান্ড
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
দুর্যোগে বড় ঝুঁকি ভোলার ২১ চরে
ভোলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত
মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
জলবায়ু বাস্তুচ্যুতি ও টেকসই পুনর্বাসনের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
চরফ্যাশনে দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন প্রকল্পের অবহিতকরণ সভা
বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন-২০২৫’ উদযাপন



আর্কাইভ