সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

প্রচ্ছদ » আন্তর্জাতিক » সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



---

আন্তর্জাতিক ডেস্ক ॥

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤েপর চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার মধ্যে ১০০ বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তিও আছে বলে খবর পাওয়া গেছে। এ চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও অন্য সামরিক উপকরণ ক্রয় করবে।

এ প্যাকেজের আওতায় রাডার সিস্টেম ও পরিবহন বিমান কেনার বিষয়টিও আছে বলে জানা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরেই সৌদি আরবের অস্ত্রের বড় সরবরাহকারী দেশ। যদিও দেশ দুটির মধ্যে স¤পর্কে কিছুটা ভাটা পড়েছিলো জো বাইডেন ক্ষমতায় থাকার সময় ২০২১ সালে।

ইয়েমেন যুদ্ধে দেশটির ভূমিকা উদ্বেগ প্রকাশ করে তখন সৌদি আরবকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলো বাইডেন প্রশাসন।

এর আগে সৌদি সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকা-ও দেশ দুটির স¤পর্কে প্রভাব ফেলেছিলো। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে বলা হয়েছিলো যে যুবরাজ মোহাম্মেদ বিন সালমান ওই হত্যাকা-ের অনুমোদন দিয়েছিলেন।

যদিও এ অভিযোগ সৌদি আরব সবসময় প্রত্যাখ্যান করে আসছে। সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯:২৪:৩৯   ১৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


স্মৃতির মনিকোঠায় শহীদ ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনী রহ:
বিদেশি সংবাদমাধ্যমে খালেদা: ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি’
খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের শোক
সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ আহমেদ রনী
সৌদি আরব বার্ষিক ৪ মিলিয়ন বর্গমিটার ক্ষমতাসম্পন্ন ১,০০০ বৃষ্টির পানি সংগ্রহের বাঁধ নির্মাণ করবে
বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সিরিয়া সৌদি বিনিয়োগ সুরক্ষা চুক্তি
সৌদি আরব রিয়াদে স্বয়ংক্রিয় গাড়ির প্রথম পাইলট পর্যায় চালু
নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের খরচে সৌদি আরব চীন ও ভারতকে ছাড়িয়ে গেছে, বলেছেন জ্বালানিমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন’ ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ
সিরিয়ায় হামলা বন্ধ করতে হবে: রুবিওকে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী



আর্কাইভ