বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রীর বিদেশযাত্রায় বাধা

প্রচ্ছদ » জাতীয় » বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রীর বিদেশযাত্রায় বাধা
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান, ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেননি।

বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন।

শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৪৫   ৩৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
সবার আগে বাংলাদেশ, এটা হোক মূলমন্ত্র: স্পিকার হাফিজ
স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ
স্মৃতির মনিকোঠায় শহীদ ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনী রহ:
মন্ত্রিসভায় জায়গা পাননি যেসব জ্যেষ্ঠ ও আলোচিত মুখ
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের: তারেক রহমান
সবাইকে ভোট দেওয়ার, ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির
দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য বরিশাল-ভোলা ব্রিজ করতে হবে: বরিশালে জনসভায় তারেক রহমান



আর্কাইভ