শর্তারোপ প্রত্যাহারের দাবিতে সিএনজি অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

প্রচ্ছদ » জেলা » শর্তারোপ প্রত্যাহারের দাবিতে সিএনজি অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

জেলা প্রশাসক কর্তৃক ভোলা আন্তঃমহাসড়কের বিধিমালা প্রত্যাহারের দাবীতে সিএনজি ও অটোরিকশা শ্রমিক দলের বিক্ষোভ ও মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে থেকে মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এসে বিক্ষোভ ও মাববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ভোলা জেলা শ্রমিক দল।

এসময় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের নেতৃবৃন্দরা। এসময় সিএনজি অটোরিকশা শ্রমিক দলের বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, গত কয়েক দিন আগে জেলা প্রশাসক থেকে ভোলার ইলিশ থেকে পরানগঞ্জ পর্যন্ত সিএনজি চলাচলে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তারোপ করায় তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ করেন গত ৭ দিন ধরে ভোলা জেলায় সিএনজি অটো রিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে কয়েক শত পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই দ্রুত জেলা প্রশাসক কর্তৃক আন্তঃমহাসড়কের সিএনজি অটোরিকশা যে বিধিমালা করা হয়েছে তা প্রত্যাহারের করে সিএনজি অটোরিকশা শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য দাবি জানান।

পরে বিক্ষোভকারী শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২:১৪:২৪   ২৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, উৎকণ্ঠা
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
বিএনপি সকল দুঃসময়েই হিন্দুদের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে: মেজর অব: হাফিজ
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলা-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বির মাঠ পরিদর্শন
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
ভোলায় ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন



আর্কাইভ