সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ ড. আজম ওবায়দুল্লাহর দাফন সম্পন্ন

প্রচ্ছদ » চরফ্যাশন » সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ ড. আজম ওবায়দুল্লাহর দাফন সম্পন্ন
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনের কৃতি সন্তান সুস্থ-সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃত, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব ড. আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহর জানাজার নামাজ রবিবার দিবাগত রাত ১০টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মোক্তারদির মোল্লা মসজিদ প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়েছে।

হাজারো লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযা নামাজের অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, আজম ওবায়দুল্লাহর ত্যাগ ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য এক অনন্য উদাহারণ হয়ে থাকবে। ইসলামি আন্দোলনের জন্য চাকুরী হারিয়েছেন, একাধিকবার জেল, জুলুম ও পুলিশী নির্যাতনের স্বীকার হয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তার মেধা শ্রম দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে গেছেন। তার শূন্যতা অপুরণীয়। তাঁকে হারিয়ে আমরা শোকাহত। এ শোক সহিবার শক্তি মহান আল্লাহর নিকট কামনা করছি।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির আ.ন.ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী আলহাজ্ব শাজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মো. রেজাউল করিম, বিডিপির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক নাঈম, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা মো. মহিববুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।

ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারী কাজী হারুনুর রশীদ, ভোলা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফজলুল করীম, ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরীফ হুসাইন সেক্রেটারী মাওলানা আবুল কাশেম। এদিকে তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক চরফ্যাশনের কৃতি সন্তান নুরুল ইসলাম নয়ন।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১টায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ২:১৩:২৩   ৩০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
এক কলসি বিশুদ্ধ পানির জন্য পাড়ি দিতে হয় ১ ঘণ্টার পথ
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা
উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো
ইফতারের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ কর্মকর্তা
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
শশীভূষণে ইয়াবা বিক্রয়কালে মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেই বেড়িবাঁধ, পানির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন ১২ হাজার মানুষ
চরফ্যাশনে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত বিশেষ সভা



আর্কাইভ