ভোলায় জার্নালিস্ট ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় জার্নালিস্ট ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার, ১২ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহমর্মিতা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিয়ে আলোচনা করতে জার্নালিস্ট ফোরাম, ভোলা’র আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) রাতে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলা জার্নালিস্ট ফোরাম এর সভাপতি মোঃ শাহিন কাদের।

এই সভার মূল প্রতিপাদ্য ছিল, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পার¯পরিক সহযোগিতা বৃদ্ধি ও এলাকার সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা এবং পেশাগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে বিশদ আলোচনা হয়।

এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভোলা জার্নালিস্ট ফোরাম এর সিনিয়র সহসভাপতি এম শাহরিয়ার জিলন, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, হারুন অর রশীদ শিমুল, আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সময় মিডিয়া জগৎ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তাদের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি সকল ধরনের রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক চাপে সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে পার¯পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ভবিষ্যতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২:১৪:০৪   ৩২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষের সংবর্ধনা
নতুন অধ্যক্ষকে সংবর্ধনা দিলো লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা
ফ্যামিলি কার্ডের সঠিক বাস্তবায়নে ভোলায় প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা!
ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
ভোলায় ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন
অনিশ্চয়তা ও উত্তেজনার রেশ একই দিনে ছাত্রদলের কর্মসূচি থাকায় শিবিরের অনুমতি প্রত্যাহার
যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সম্মাননা প্রদান
প্রয়াত প্রকৌশলী আব্দুর রহিমের স্মরণ সভা অনুষ্ঠিত
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ



আর্কাইভ