বোরহানউদ্দিন কাঁচের চুড়ির কারখানায় জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিন কাঁচের চুড়ির কারখানায় জরিমানা
রবিবার, ১১ মে ২০২৫



---

আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের অন্তর্গত নতুন হাকিমুদ্দিন বাজার সংলগ্ন চুড়ি ঘর ও কাঁচ ঘর নামক দুটি কাঁচের চুড়ি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (১০ মে) দুপুর ১২টা থেকে বিকাল ০৩টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের অন্তর্গত নতুন হাকিমুদ্দিন বাজার সংলগ্ন চুড়ি ঘর ও কাঁচ ঘর নামক দুটি কাঁচের চুড়ি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় কারখানায় কর্মরত শ্রমিকদের কোনো প্রকার ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (প্রতিরক্ষামূলক পোশাক, হেলমেট, হ্যান্ড গ্লাভস, চশমা) ছিলো না। এছাড়া কারখানা পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্র এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহারের অনাপত্তিপত্র পরিদর্শন করতে ব্যর্থ হন।

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অনুমোদনহীন ও বিপজ্জনকভাবে ব্যবসা পরিচালনার দায়ে ‘চুড়ি ঘর’-এর ফোরম্যান মো. এমরান (৫০), পিতা: মোখলেছ-কে ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা এবং ‘কাঁচ ঘর’ এর মো. রাফিন (২৪), পিতা: মো. জহির উদ্দিন-কে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন (ট্রলি) চালানোর দায়ে মো. সজিব (২২), পিতা: জাকির-কে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদ- প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ইউএনও রায়হান উজ্জামান। এ সময় বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ইউএনও বলেন, জনস্বার্থে এরূপ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২:২০:০৪   ৫৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ